বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
সর্বশেষ

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তারেক রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বিমানটি শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি। গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে পুরোনো বাড়িটির দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানতে চান, সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ ওঠার পরও ঘটনাস্থলে ফরেনসিক দল না যাওয়ার বিষয়টি কীভাবে দেখা হচ্ছে।জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দৌলতপুরের মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের একটি পুরোনো টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। বাড়িটি প্রায় পরিত্যক্ত ও জনশূন্য ছিল। আগুনে সেখানে থাকা দুটি ছাগল মারা যায়।তিনি বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।সংসদে বিজিবির প্রাথমিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। দেয়ালে এ ধরনের হামলার চিহ্নও পাওয়া যায়নি। স্থানীয় কোনো প্রত্যক্ষদর্শীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংগৃহীত ছবি, ভিডিও ও অন্যান্য আলামত পর্যালোচনায় পুরোনো বাড়িটির দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৪১ জন রোগী ভর্তি হয়েছেন।বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৯, সিলেটে ২২৯, ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪, রংপুরে ৫৮ এবং রাজশাহীতে ৪৩ জন ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।এ ছাড়া একই সময় দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে। এর মধ্যে পরীক্ষায় ২৪ হাজার ৮৮০ জনের হাম শনাক্ত হয়েছে।

জলবায়ু অর্থায়নের অর্ধেক বরাদ্দ অভিযোজন খাতে চাইলেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব দেশের ওপর নতুন করে ঋণের বোঝা না চাপিয়ে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।ভাষণে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০ দশমিক ৫ শতাংশেরও কম। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পাশাপাশি এগিয়ে নিতে হবে। শিল্পায়ন ও উন্নয়নের ক্ষেত্রে প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা জরুরি।তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য নির্গমন অর্জনের লক্ষ্যে বিশেষ কর সুবিধার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।পরিবেশবান্ধব শিল্পায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি পদ্মা ও তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে পানির ধারণক্ষমতা বাড়ানো, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুদ্ধার এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নত করার লক্ষ্য রয়েছে। উপকূলীয় এলাকায় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে।জলবায়ু অর্থায়নের সীমাবদ্ধতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থায়নব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে পূরণ করতে পারছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।তারেক রহমান বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর নতুন ঋণের পরিবর্তে অনুদান প্রয়োজন। পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং অভিযোজন কার্যক্রমে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে হবে।‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, জলবায়ু-সহনশীল ঋণব্যবস্থা ও ঋণ-জলবায়ু বিনিময় ব্যবস্থাসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা।এ ছাড়া সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি। ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাবও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ওপর গুরুত্ব দেন তিনি।জলবায়ু মোকাবিলার কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলেন তারেক রহমান। একই সঙ্গে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর আহ্বান জানান তিনি।ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসার প্রত্যাশা ব্যক্ত করেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন এবং বৈশ্বিক সংহতি জোরদারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে ফোন করেও ওই তিন মন্ত্রীর কারও সঙ্গে কথা বলতে পারেননি তিনি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে বিষয়টি জানান ডেপুটি স্পিকার।কায়সার কামাল বলেন, কোনো সংসদ সদস্যের বাড়িতে এমন ঘটনা ঘটলে তা অবশ্যই উদ্বেগের বিষয়। রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রথমে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন, তবে তাদের কারও সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি।তিনি আরও বলেন, পরে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, তদন্তের ফলাফল আসার পর দেখা যাবে, ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।

১০ মিনিট আগে
সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি, সংসদে জ্বালানিমন্ত্রী

সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি, সংসদে জ্বালানিমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অর্থায়নের জন্য গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে—এমন অভিযোগ নাকচ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, সরকার এখনো প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।জ্বালানিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে গ্যাস ও তেলের দাম নির্ধারণ করা হয়। জনগণের ভোগান্তি কমাতে গত আট মাসে জ্বালানি খাতে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।তিনি আরও বলেন, নিম্ন আয়ের ও অসচ্ছল মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ সহায়তা ও ভর্তুকি দেওয়ার জন্য গ্যাস-তেলের দাম বাড়ানো হচ্ছে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার।এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকা গ্যাস সংকটের কারণে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং সরবরাহ না পেলেও গ্রাহকদের বিল পরিশোধের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি গৃহস্থালি গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সরকারের পরিকল্পনা জানতে চান তিনি।জবাবে মন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে বাংলাদেশকে। বিদ্যুৎকেন্দ্র সচল রাখা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারকে উচ্চমূল্যে গ্যাস আমদানি করতে হচ্ছে। তবে এসব কারণে এখনো প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানো হয়নি।এ সময় তিনি বলেন, সংসদ সদস্য সম্ভবত এলপিজির দাম বাড়ার বিষয়টি উল্লেখ করেছেন। এলপিজি সরকার আমদানি করে না; বেসরকারি প্রতিষ্ঠানগুলো এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দরের ভিত্তিতে দাম ঠিক করা হয়। এ ক্ষেত্রে সরকারের সরাসরি ভূমিকা নেই।

৪৭ মিনিট আগে
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রয়োজনে আরও ভ্যাকসিন আমদানির সক্ষমতাও সরকারের রয়েছে বলে জানান তিনি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি বলেন, শিশুদের নিউমোনিয়া থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য চিকিৎসার সরঞ্জাম ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তাও নেওয়া হবে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউমোনিয়াসহ শিশুদের বিভিন্ন রোগের পেছনে পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশের ভূমিকা রয়েছে। পরিবারের নানা জটিলতা ও সচেতনতার অভাবে অনেক শিশু প্রয়োজনীয় যত্ন থেকেও বঞ্চিত হয়।গ্রামপর্যায়ে মায়েদের স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি স্তন পরীক্ষা করার জন্য তাদের ছোট ও বহনযোগ্য স্ক্রিনিং মেশিন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।এ ছাড়া স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। এ ক্ষেত্রে শ্রীলঙ্কা ও জার্মানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে শনাক্তকরণ কার্যক্রম গড়ে তোলার কথা জানান তিনি। এর মাধ্যমে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এফ সিদ্দিকী। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

১ ঘন্টা আগে
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তারেক রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বিমানটি শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি। গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

১ ঘন্টা আগে
গ্যাসের সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: জ্বালানিমন্ত্রী

গ্যাসের সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: জ্বালানিমন্ত্রী

দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান রয়েছে। বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও উৎপাদন হচ্ছে গড়ে ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে দৈনিক ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট। এ সংকট মোকাবিলায় দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানি এবং নতুন টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।মন্ত্রী জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে রয়েছে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, এলএনজি আমদানি, অবকাঠামো উন্নয়ন এবং বিকল্প জ্বালানির উৎস তৈরি।গ্যাস অনুসন্ধান ও কূপ খননের পরিকল্পনানতুন গ্যাসের সন্ধানে দেশের বিভিন্ন এলাকায় দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক সাইসমিক জরিপ চালানো হচ্ছে। বাপেক্স ব্লক ৭ ও ৯-এ ইতোমধ্যে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক জরিপের তথ্য সংগ্রহ সম্পন্ন করেছে।মন্ত্রী বলেন, ২০৩০-৩১ সালের মধ্যে চারটি গভীর কূপসহ মোট ১৫০টি কূপ খনন ও সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩২টির কাজ শেষ হয়েছে এবং সাতটির কাজ চলমান। বাকি ১১১টির কাজ পর্যায়ক্রমে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দৈনিক প্রায় ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব হবে বলে আশা করছে সরকার।সমুদ্রাঞ্চলে অনুসন্ধানে দরপত্রসমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অফশোর মডেল পিএসসি ২০২৬-এর আওতায় ২৬টি ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমার শেষ সময় ২০২৭ সালের ৩১ মার্চ। পাশাপাশি স্থলভাগে অনুসন্ধানের জন্যও মডেল পিএসসির খসড়া তৈরি করা হয়েছে।এলএনজি আমদানি ও নতুন টার্মিনালজ্বালানিমন্ত্রী জানান, পেট্রোবাংলার সঙ্গে সাতটি বিদেশি প্রতিষ্ঠানের মোট ১০টি এলএনজি সরবরাহ চুক্তি রয়েছে। এর মধ্যে সাতটি দীর্ঘমেয়াদি ও তিনটি স্বল্পমেয়াদি। এ ছাড়া ৩৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হচ্ছে।তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালি বন্ধ থাকায় ৪৩টি এলএনজি কার্গোর সরবরাহে বাধা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।সরবরাহ সক্ষমতা বাড়াতে মহেশখালী ও মাতারবাড়ীতে দুটি নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের মধ্যে মহেশখালীতে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট এবং ২০৩০ সালের মধ্যে মাতারবাড়ীতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার টার্মিনাল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এ দুটি টার্মিনাল চালু হলে দেশের মোট রিগ্যাসিফিকেশন সক্ষমতা দৈনিক ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে। একই সঙ্গে এলএনজি সংরক্ষণের সক্ষমতা ৯ লাখ ৪৬ হাজার ঘনমিটারে পৌঁছানোর আশা করছে সরকার। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।এলএনজি আমদানির অর্থায়নে বিশ্বব্যাংকের আইডিএ গ্যারান্টি সহায়তায় তিনটি ব্যাংকের মাধ্যমে সাত বছর মেয়াদি ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন সুবিধাও নেওয়া হয়েছে।ভোলার গ্যাস ব্যবহারের উদ্যোগভোলায় অব্যবহৃত গ্যাস এলএনজিতে রূপান্তর করে দেশের মূল ভূখণ্ডের শিল্পকারখানায় সরবরাহ করা যায় কি না, তা যাচাই করছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে বলে জানান জ্বালানিমন্ত্রী।

১ ঘন্টা আগে
গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে: বিদ্যুৎমন্ত্রী

গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে: বিদ্যুৎমন্ত্রী

দেশে গ্যাসের উৎপাদন বাড়ানো এবং সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র থেকে নতুন করে গ্যাস উত্তোলন করা গেলে সব সার কারখানায় গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে গ্যাসের সংকট থাকায় সার কারখানাগুলোতে সরবরাহ সীমিত রাখতে হচ্ছে। বিদ্যমান গ্যাস দিয়ে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রেও সরবরাহ করা সম্ভব হতো। এ কারণে সীমিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বেশি উৎপাদন সক্ষমতাসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।তিনি জানান, যেসব কারখানায় বিদ্যমান যন্ত্রপাতি ও সক্ষমতা কাজে লাগিয়ে তুলনামূলক বেশি সার উৎপাদন সম্ভব, সেসব কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ সম্প্রসারণ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।এদিকে, কুড়িগ্রাম-৩ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর চরাঞ্চলের বালুতে থাকা ভারী খনিজ সম্পদ আহরণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার।তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়নে এসব খনিজ সম্পদ উত্তোলন অর্থনৈতিকভাবে লাভজনক প্রমাণিত হলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

২ ঘন্টা আগে
৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

সফটওয়্যারজনিত জটিলতায় প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এসব পরিচয়পত্র কবে নাগাদ সচল করা যাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে সমস্যার সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া এবং দ্বৈত ভোটার হওয়ার মতো বিভিন্ন কারণে এনআইডি লক করা হয়েছে। এ ছাড়া আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেও কিছু পরিচয়পত্র লক রয়েছে।লক হওয়া এনআইডির মধ্যে দ্বৈত ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। এ ধরনের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে একটি পরিচয়পত্র বহাল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমে ইস্যু করা এনআইডি বহাল রাখা হয়। তবে প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় যাচাইয়ের পর সিদ্ধান্ত নিচ্ছে ইসি।নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, এসব সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার তৈরির কাজ চলছে। সফটওয়্যারটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই জটিলতাগুলো নিরসন করা সম্ভব হবে।তিনি আরও জানান, বর্তমানে যেসব নাগরিক তাদের এনআইডি লক থাকার বিষয়টি জানাচ্ছেন, তাদের পরিচয়পত্র আনলক করে দেওয়া হচ্ছে।

২ ঘন্টা আগে
এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে পুরোনো বাড়িটির দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানতে চান, সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ ওঠার পরও ঘটনাস্থলে ফরেনসিক দল না যাওয়ার বিষয়টি কীভাবে দেখা হচ্ছে।জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দৌলতপুরের মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের একটি পুরোনো টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। বাড়িটি প্রায় পরিত্যক্ত ও জনশূন্য ছিল। আগুনে সেখানে থাকা দুটি ছাগল মারা যায়।তিনি বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।সংসদে বিজিবির প্রাথমিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। দেয়ালে এ ধরনের হামলার চিহ্নও পাওয়া যায়নি। স্থানীয় কোনো প্রত্যক্ষদর্শীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংগৃহীত ছবি, ভিডিও ও অন্যান্য আলামত পর্যালোচনায় পুরোনো বাড়িটির দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

২ ঘন্টা আগে
শিশুদের জীবন রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের জীবন রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ভ্যাকসিন, ভেন্টিলেটরসহ সব ধরনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং এ খাতে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি বলেন, হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু যেন না হয়, সে লক্ষ্য নিয়ে চিকিৎসকদের সমন্বিত ও কার্যকর পরিকল্পনা তৈরি করতে হবে। বর্তমানে হামে আক্রান্ত শিশুদের অধিকাংশই টিকা নেয়নি বলেও উল্লেখ করেন তিনি।স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সমাধানে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নেওয়া হবে বলেও জানান তিনি।

২ ঘন্টা আগে
গ্যাসের বিশাল ঘাটতি পূরণে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

গ্যাসের বিশাল ঘাটতি পূরণে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে গড়ে উৎপাদন হচ্ছে মাত্র ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ দৈনিক গ্যাসের চাহিদা ও উৎপাদনের মধ্যে ঘাটতি রয়েছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং নতুন টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব তথ্য জানান। মন্ত্রী জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, এলএনজি আমদানি, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণ। দেশীয় গ্যাস অনুসন্ধানের বিষয়ে মন্ত্রী বলেন, নতুন গ্যাসের মজুত অনুসন্ধানে বিভিন্ন এলাকায় দ্বিমাত্রিক (২ডি) ও ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপ চলছে। বাপেক্স ইতোমধ্যে ব্লক ৭ ও ৯-এ ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি জরিপের উপাত্ত সংগ্রহ সম্পন্ন করেছে। অন্যান্য সম্ভাবনাময় এলাকাতেও জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩০-৩১ সাল নাগাদ চারটি গভীর কূপসহ মোট ১৫০টি কূপের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩২টির কাজ সম্পন্ন হয়েছে, সাতটির কাজ চলমান এবং বাকি ১১১টির কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনা সফল হলে দৈনিক প্রায় ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে অফশোর মডেল পিএসসি ২০২৬-এর আওতায় ২৬টি সমুদ্র ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ৩১ মার্চ। পাশাপাশি স্থলভাগে অনুসন্ধানের জন্য অফশোর মডেল পিএসসি ২০২৬-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এলএনজি আমদানির বিষয়ে মন্ত্রী জানান, পেট্রোবাংলার সঙ্গে সাতটি বিদেশি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি মিলিয়ে মোট ১০টি এলএনজি সরবরাহ চুক্তি রয়েছে। এর মধ্যে সাতটি দীর্ঘমেয়াদি এবং তিনটি স্বল্পমেয়াদি। এ ছাড়া ৩৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করা হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালি বন্ধ থাকায় ৪৩টি এলএনজি কার্গোর সরবরাহে অনিবার্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এলএনজি সরবরাহ সক্ষমতা বাড়াতে মহেশখালীতে ২০২৮ সালের মধ্যে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট এবং মাতারবাড়ীতে ২০৩০ সালের মধ্যে ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার দুটি এলএনজি টার্মিনাল চালুর লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। এগুলো চালু হলে মোট রিগ্যাসিফিকেশন সক্ষমতা দৈনিক ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট এবং সংরক্ষণ সক্ষমতা ৯ লাখ ৪৬ হাজার ঘনমিটারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন ভাসমান টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে। এলএনজি আমদানির অর্থায়ন নিশ্চিত করতে বিশ্বব্যাংকের আইডিএ গ্যারান্টি সহায়তায় তিনটি ব্যাংকের মাধ্যমে সাত বছর মেয়াদি ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন সুবিধা নেওয়া হয়েছে  এ ছাড়া ভোলার অব্যবহৃত গ্যাস এলএনজিতে রূপান্তর করে মূল ভূখণ্ডের শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানান জ্বালানিমন্ত্রী।

৩ ঘন্টা আগে
৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরবে বলে আপনার মনে হয়?

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরবে বলে আপনার মনে হয়?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ২ জন

দক্ষিণ কেরানীগঞ্জের ৫ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার অধীন পাঁচটি ইউনিয়নে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে জিনজিরা ইউনিয়নে ওমর শাহ নেওয়াজকে আহ্বায়ক ও মো. আজাদ হোসেনকে সদস্যসচিব করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তেঘরিয়া ইউনিয়নে হাজী সামিউল্লাহকে আহ্বায়ক ও জুয়েল মোল্লাকে সদস্যসচিব করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। এ ছাড়া কোন্ডা ইউনিয়নে আফজাল শিকদারকে আহ্বায়ক ও অ্যাডভোকেট শাহিন রহমানকে সদস্যসচিব করে তিন সদস্যের, আগানগর ইউনিয়নে আসাদুর রহমান সফুকে আহ্বায়ক ও ইমান উল্লাহ মাস্তানকে সদস্যসচিব করে ছয় সদস্যের এবং শুভাঢ্যা ইউনিয়নে আলী হোসেন আলীকে আহ্বায়ক ও মাহবুব আলম মামুনকে সদস্যসচিব করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব আংশিক কমিটির মেয়াদ তিন মাস। আগামী সাত দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে জমা দিতে হবে।

লিংক কপি করা হয়েছে!
“
২ দিন আগে

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
এনসিপির মুখপাত্র

হঠাৎ জোভানের নতুন ছবি, ভক্তদের মধ্যে আলোচনা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিনয়ে ফেরার ইঙ্গিত দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। হঠাৎ করেই ফেসবুকে নতুন ও ভিন্ন লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। তার নতুন এই ছবি ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।গত কয়েক মাস ধরে নতুন কোনো নাটক বা প্রজেক্টে দেখা যায়নি জোভানকে। তাই অনেকের মনেই প্রশ্ন ছিল, কেন পর্দার আড়ালে রয়েছেন এই অভিনেতা? এবার নতুন লুকে হাজির হয়ে সেই অপেক্ষার অবসান ঘটানোর ইঙ্গিত দিলেন তিনি।প্রকাশিত ছবিতে জোভানকে আগের রোমান্টিক লুকের বাইরে বেশ পরিণত ও ভিন্ন রূপে দেখা গেছে। তার এই নতুন অবতার দেখে ভক্তরা ধারণা করছেন, অভিনয়ে নতুন কোনো চমক নিয়ে ফিরতে পারেন তিনি।তবে নতুন লুকের পাশাপাশি তার আরেকটি ফেসবুক পোস্টও আলোচনায় এসেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে নিজের কয়েকটি ছবি শেয়ার করে জোভান লেখেন, ‘মানুষ কখনোই সত্যের পাশে দাঁড়ায় না। তারা শুধু দেখে কার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে তাদের বেশি লাভ হবে।’তার এই মন্তব্য নিয়েও সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। জোভানের এই বাস্তবমুখী বাণী মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই তার এই কথার সঙ্গে একমত পোষণ করে কমেন্টবক্সে নিজেদের মতামত জানিয়েছেন। এক অনুরাগী লিখেছেন, ‘আমাদের সত্য কথা বলার সৎ সাহস অর্জন করতে হবে ভাই।’ আরেকজন লিখেছেন, ‘আসলেই মাঝে মধ্যে আপনি দারুণ কিছু সত্য তুলে ধরেন আমাদের মাঝে।’ উল্লেখ্য, এর আগে জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘কাজল চোখের মেয়ে’ নাটকে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন জোভান। এবার নতুন লুক এবং এই রহস্যময় বার্তার পর তার পরবর্তী কাজ নিয়ে আগ্রহী ভক্ত-অনুরাগীরা। 

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

বিয়ের কয়েক বছর পার হওয়ার পরও সন্তান না হলে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসলামি শরিয়তের সুস্পষ্ট বিধান তুলে ধরেছেন বিশিষ্ট আলেম মুফতি সাইদুজ্জামান কাসেমি। তিনি জানিয়েছেন, কেবল সন্তান না হওয়ার অজুহাতে প্রথম স্ত্রীকে তালাক দেওয়া মোটেও উচিত নয়; কারণ সন্তান দান করা বা না করা সম্পূর্ণ মহান আল্লাহর ইচ্ছাধীন।মুফতি সাইদুজ্জামান কাসেমি বলেন, স্বামী-স্ত্রী উভয়ে শারীরিকভাবে সুস্থ থাকার পরও যদি সন্তান না হয়, তবে এর জন্য কাউকে দোষারোপ বা দায়ী করার সুযোগ নেই। পবিত্র কোরআনের সুরা শুরার ৪৯ ও ৫০ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যাসন্তান, যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। আবার কাউকে পুত্র ও কন্যা উভয়ই দেন, আর যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। তাই চারিত্রিক বা অন্য কোনো গুরুতর ত্রুটি না থাকলে কেবল নিঃসন্তান হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়ার মতো সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।সন্তান না হওয়ার পেছনে হরমোনজনিত বা অন্যান্য শারীরিক জটিলতা থাকতে পারে উল্লেখ করে তিনি হতাশ না হয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন। পাশাপাশি আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া, ইস্তিগফার, ধৈর্য ধারণ এবং সামর্থ্য অনুযায়ী সদকা করার পরামর্শ দেন। সন্তান লাভের জন্য তিনি পবিত্র কোরআনের দুটি বিশেষ দোয়া নিয়মিত পাঠ করার কথা বলেছেন:রাব্বি লা তাজারনি ফারদাঁও ওয়া আনতা খাইরুল ওয়ারিছিন।’ (অর্থ: হে আমার রব, আমাকে একা রেখো না। তুমিই শ্রেষ্ঠ উত্তরাধিকারী।)‘রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়াতান তাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুয়া।’ (অর্থ: হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।)কেবল সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করার বিষয়ে নিরুৎসাহিত করে মুফতি সাইদুজ্জামান বলেন, দ্বিতীয় বিয়ে করলেই যে সন্তান হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। তবে শরিয়তসম্মত প্রকৃত প্রয়োজন দেখা দিলে এবং শরিয়তের সীমারেখা মেনে চলার পূর্ণ সক্ষমতা থাকলে একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারেন।এ ক্ষেত্রে একাধিক স্ত্রীর মধ্যে সমতা ও ন্যায়বিচার বজায় রাখার বিষয়ে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, কোনো ব্যক্তির দুই স্ত্রী থাকলে এবং তিনি একজনের প্রতি পক্ষপাতিত্ব করলে কিয়ামতের দিন তিনি এক পাশ বাঁকা অবস্থায় উপস্থিত হবেন।

এসআরবির অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবির অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দীপ রবিদাস প্রকাশ দূর্বাকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের ভাটেরা বাজারে নুপুর চৌধুরীর পান দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৯,সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল।গ্রেপ্তার দীপ রবিদাস রাজনগর চা বাগানের (দক্ষিণ সোনাতলা) বাসিন্দা। তিনি ওই এলাকার মাধব রবিদাসের ছেলে।এসআরবি সূত্রে জানা যায়, দীপ রবিদাস রাজনগর থানার ২০১৩ সালের ২২ মার্চ দায়ের করা ১৪ নম্বর হত্যা মামলার আসামি। মামলাটির জিআর নম্বর ৫৩/১৩ এবং দায়রা নম্বর ৫০৭/২০১৪। এ মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream