শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ভ্যাকসিন, ভেন্টিলেটরসহ সব ধরনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং এ খাতে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু যেন না হয়, সে লক্ষ্য নিয়ে চিকিৎসকদের সমন্বিত ও কার্যকর পরিকল্পনা তৈরি করতে হবে। বর্তমানে হামে আক্রান্ত শিশুদের অধিকাংশই টিকা নেয়নি বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সমাধানে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নেওয়া হবে বলেও জানান তিনি।
মতামত