বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ৬


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নারীসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী ও খোসালপুর বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, এদিন ভোর সোয়া ৫টার দিকে মাধবখালী বিওপির হাবিলদার মো. অলিয়ার রহমানের নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ৭০/৫-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় মাধবখালী গ্রামের মো. জব্বারের আমবাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এর কিছুক্ষণ পর ভোর ৫টা ৫০ মিনিটে খোসালপুর বিওপির হাবিলদার মো. নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে আরেকটি টহল দল সীমান্ত পিলার ৬০/৭৭-আর থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে সলেমানপুর গ্রামের হঠাৎপাড়া ইটভাটা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক নারী ও পাঁচ পুরুষকে আটক করা হয়।

আটক পাঁচ পুরুষ হলেন— ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কুরচাই গ্রামের মো. আলম মিয়া (৩৪), গাজীপুর সদরের ভোগড়া দক্ষিণ গ্রামের মো. শওকত মিয়া (২৪), কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী গ্রামের মো. রোহাত মিয়া (৩১), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামের সঞ্জয় মণ্ডল (৩৬) এবং পঞ্চগড়ের আটওয়ারী উপজেলার ফতেহপুর গ্রামের মো. মাসুদ রানা (৩৫)। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ৬

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নারীসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী ও খোসালপুর বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, এদিন ভোর সোয়া ৫টার দিকে মাধবখালী বিওপির হাবিলদার মো. অলিয়ার রহমানের নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ৭০/৫-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় মাধবখালী গ্রামের মো. জব্বারের আমবাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এর কিছুক্ষণ পর ভোর ৫টা ৫০ মিনিটে খোসালপুর বিওপির হাবিলদার মো. নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে আরেকটি টহল দল সীমান্ত পিলার ৬০/৭৭-আর থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে সলেমানপুর গ্রামের হঠাৎপাড়া ইটভাটা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক নারী ও পাঁচ পুরুষকে আটক করা হয়।


আটক পাঁচ পুরুষ হলেন— ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কুরচাই গ্রামের মো. আলম মিয়া (৩৪), গাজীপুর সদরের ভোগড়া দক্ষিণ গ্রামের মো. শওকত মিয়া (২৪), কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী গ্রামের মো. রোহাত মিয়া (৩১), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামের সঞ্জয় মণ্ডল (৩৬) এবং পঞ্চগড়ের আটওয়ারী উপজেলার ফতেহপুর গ্রামের মো. মাসুদ রানা (৩৫)। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream