শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

অনার্স শেষ হওয়ার আগেই স্কলারশিপ পেলেন জবির শিক্ষার্থী তিশা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী নুরুন্নাহার তিশা অনার্স শেষ হওয়ার আগেই সম্মানজনক ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ অর্জন করেন। 

ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ ইউরোপীয় ইউনিয়নের একটি মর্যাদাপূর্ণ ফুল-ফ্রি মাস্টার্স প্রোগ্রাম। এর মাধ্যমে ইউরোপের একাধিক দেশের অন্তত তিনটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া যায়। এই স্কলারশিপে মাসিক উপবৃত্তি ১,৪০০ ইউরো দেওয়া হয়, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, ভ্রমণ ও বীমা খরচ প্রদান করা হয়।

অনার্স তৃতীয় বর্ষ থাকাকালীন সময় থেকেই একটু একটু করে প্রিপারেশন নিতে থাকেন তিশা। চতুর্থ বর্ষে এসে আইইএলটিএস সম্পন্ন করে এপ্লাই করেন স্কলারশিপের জন্য। অবশেষে অনার্সের ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়েই পেয়ে যান স্কলারশিপ। 

মোট তিন দেশের তিন ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করবেন তিশা। পোল্যান্ডের Warsaw University of technology থেকে প্রথম সেমিস্টার শেষ করার পর চলে যাবে ফ্রান্সে।  সেখানে University Toulouse III Paul Sabatier থেকে সেকেন্ড সেমিস্টার শেষ করার পর তৃতীয় সেমিস্টার সম্পন্ন করবেন স্পেনের  Universidad del País Vasco. Or University of Ljubljana-  (Slovenia) থেকে। 

জুনিয়রদের উদ্দেশ্যে তিশা বলেন," সবর্দা নিজের ক্যারিয়ার কে প্রায়োরিটি দিতে হবে,  হার্ডওয়ার্ক করতে হবে, সময় নষ্ট করা যাবে না,  নিজের উপর আত্মাবিশ্বাস থাকতে হবে।  আমি অনার্স শেষ হওয়ার আগেই আমার মাস্টার্স এর স্কলারশিপ পাই, তখন আমার ৮ম সেমিস্টার এর ফাইনাল পরিক্ষা চলমান,  আমার উপদেশ হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, যদি কারো মাস্টার্স এ বাইরে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অনার্স এ থাকতেই তার উচিত নিজের প্রোফাইল নিয়ে কাজ করা "

বিষয় : জগন্নাথ বিশ্ববিদ্যালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২২ আগস্ট ২০২৬

অনার্স শেষ হওয়ার আগেই স্কলারশিপ পেলেন জবির শিক্ষার্থী তিশা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী নুরুন্নাহার তিশা অনার্স শেষ হওয়ার আগেই সম্মানজনক ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ অর্জন করেন। 

ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ ইউরোপীয় ইউনিয়নের একটি মর্যাদাপূর্ণ ফুল-ফ্রি মাস্টার্স প্রোগ্রাম। এর মাধ্যমে ইউরোপের একাধিক দেশের অন্তত তিনটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া যায়। এই স্কলারশিপে মাসিক উপবৃত্তি ১,৪০০ ইউরো দেওয়া হয়, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, ভ্রমণ ও বীমা খরচ প্রদান করা হয়।

অনার্স তৃতীয় বর্ষ থাকাকালীন সময় থেকেই একটু একটু করে প্রিপারেশন নিতে থাকেন তিশা। চতুর্থ বর্ষে এসে আইইএলটিএস সম্পন্ন করে এপ্লাই করেন স্কলারশিপের জন্য। অবশেষে অনার্সের ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়েই পেয়ে যান স্কলারশিপ। 

মোট তিন দেশের তিন ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করবেন তিশা। পোল্যান্ডের Warsaw University of technology থেকে প্রথম সেমিস্টার শেষ করার পর চলে যাবে ফ্রান্সে।  সেখানে University Toulouse III Paul Sabatier থেকে সেকেন্ড সেমিস্টার শেষ করার পর তৃতীয় সেমিস্টার সম্পন্ন করবেন স্পেনের  Universidad del País Vasco. Or University of Ljubljana-  (Slovenia) থেকে। 

জুনিয়রদের উদ্দেশ্যে তিশা বলেন," সবর্দা নিজের ক্যারিয়ার কে প্রায়োরিটি দিতে হবে,  হার্ডওয়ার্ক করতে হবে, সময় নষ্ট করা যাবে না,  নিজের উপর আত্মাবিশ্বাস থাকতে হবে।  আমি অনার্স শেষ হওয়ার আগেই আমার মাস্টার্স এর স্কলারশিপ পাই, তখন আমার ৮ম সেমিস্টার এর ফাইনাল পরিক্ষা চলমান,  আমার উপদেশ হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, যদি কারো মাস্টার্স এ বাইরে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অনার্স এ থাকতেই তার উচিত নিজের প্রোফাইল নিয়ে কাজ করা "

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream