শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমারের চিলাহাটিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছবি: প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গহিমিয়া ফাল্গুনী যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় গহিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় স্বাগতিক গহিমিয়া ফাল্গুনী যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জুরিস্ট ফুটবল একাডেমী কাওলা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাদেক চৌধুরী লুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রকিব হোসেন রন। খেলার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দেবীগঞ্জ, পঞ্চগড়ের প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিসপ্রধান মোঃ হোসেন ফায়ার।

খেলায় অতিথিরা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ফুটবলের জনপ্রিয়তা ধরে রাখতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ডোমারের চিলাহাটিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গহিমিয়া ফাল্গুনী যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় গহিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় স্বাগতিক গহিমিয়া ফাল্গুনী যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জুরিস্ট ফুটবল একাডেমী কাওলা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাদেক চৌধুরী লুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রকিব হোসেন রন। খেলার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দেবীগঞ্জ, পঞ্চগড়ের প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিসপ্রধান মোঃ হোসেন ফায়ার।

খেলায় অতিথিরা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ফুটবলের জনপ্রিয়তা ধরে রাখতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream