বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM
জ্বরের কারণে সাইক্লিং রোড রেসে অনুপস্থিত সবুর হোসেন

জ্বরের কারণে সাইক্লিং রোড রেসে অনুপস্থিত সবুর হোসেন

বাংলাদেশের প্রতিযোগী সবুর হোসেন পুরুষদের সাইক্লিং এর রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি। তিনি দুদিন আগে থেকে জ্বরে ভুগছিলেন।স্থানীয় চিকিৎসকের কাছে পরামর্শের জন্য যান। পরীক্ষা-নিরীক্ষা তাকে করে ওষুধপত্র দেওয়া হয়। কিন্তু তারপরও বুধবার তার ইভেন্ট রোড রেসিংয়ে অংশগ্রহণের মতো ফিটনেস তিনি পাননি। সে কারণে এই ইভেন্টে তিনি অংশ নিতে পারেননি।তবে এই ইভেন্টে বাংলাদেশের আরেকজন প্রতিযোগী শাহাদাত হোসেন অংশ নেন। তবে তিনিও পুরো রেস শেষ করতে পারেননি। প্রথম ল্যাপের পর প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নেন।বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান জানান, জ্বরের কারণে শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও ফিটনেস ফিরে পাওয়ার জন্য সবুর হোসেন চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ফিট হতে পারেননি। তাই এই ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।

এশিয়ান গেমসে বাংলাদেশের চার দশক পর ব্যক্তিগত পদক নিশ্চিত

সেই ১৯৮৬ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ ব্যক্তিগত পদক পেয়েছিল। এরপর প্রায় চার দশক কেটে গেছে। এই দীর্ঘ বিরতির পর বাংলাদেশের আবারও ব্যক্তিগত ইভেন্টে পদক নিশ্চিত হলো। নাগোয়া এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে।মেয়েদের ৫২ কেজি ফাইট ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠেন বাংলাদেশের জিন্নাত। এই রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা থারিসা। তবে নির্ধারিত ওজনের চেয়ে বেশি হওয়ায় ফ্লোরেন্তিনাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয়। ফলে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে নামার প্রয়োজন হয়নি জিন্নাতের। সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন তিনি।সেমিফাইনালে উঠলেই কেন পদক নিশ্চিত হচ্ছে, সেটির ব্যাখ্যা রয়েছে উশুর প্রতিযোগিতার নিয়মে। এবারের ৫২ কেজি বিভাগে মোট ১৫ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। নিয়ম অনুযায়ী, ছয়জনের বেশি প্রতিযোগী থাকলে সেমিফাইনালে পরাজিত দুই খেলোয়াড়কে ব্রোঞ্জ পদক দেওয়া হয়। ফলে জিন্নাতের সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের অন্তত ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যায়।এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এসেছিল ১৯৮৬ সালের সিউল আসরে। বক্সিংয়ের লাইট হেভিওয়েট বা ৮১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন। পরবর্তী সময়ে কাবাডি ও ক্রিকেটে বাংলাদেশ দলীয়ভাবে পদক পেলেও ব্যক্তিগত ইভেন্টে আর কোনো পদক আসেনি।দীর্ঘ ৪০ বছর পর সেই অপেক্ষার অবসান ঘটালেন নেত্রকোনার উশু খেলোয়াড় জিন্নাত আক্তার। ঘরোয়া পর্যায়েও তার সাফল্যের ধারাবাহিকতা রয়েছে। ২০১৯ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা সাতবার সোনা জিতেছেন তিনি। এবার এশিয়ান গেমসের মতো বড় আন্তর্জাতিক আসরে অভিষেকেই নিশ্চিত হলো পদক।তবে ব্রোঞ্জ নিশ্চিত হওয়াতেই সন্তুষ্ট থাকতে চান না জিন্নাত। আগামীকাল সেমিফাইনালে তার প্রতিপক্ষ চীনের একজন প্রতিযোগী। সেই ম্যাচে জিততে পারলে ফাইনালে উঠে রুপা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে। আর ফাইনাল জিততে পারলে চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের পদকের রং হতে পারে সোনালি।এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের একাধিক ডিসিপ্লিন থেকে পদকের প্রত্যাশা ছিল। ক্রিকেটে মেয়েদের দল ব্রোঞ্জ পদকের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে পদকবঞ্চিত হয়েছে। জাপানের সাথে কাবাডিতেও হেরে পদকবঞ্চিত হয়েছে। এরপরই উশু থেকে এসেছে বাংলাদেশের নিশ্চিত পদকের খবর।তবে জিন্নাত আক্তারের এই অর্জনের গুরুত্ব আলাদা। কারণ, তার হাত ধরে ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে আবারও পদক নিশ্চিত হলো বাংলাদেশের।

এশিয়ান গেমসে বাংলাদেশের চার দশক পর ব্যক্তিগত পদক নিশ্চিত

ছয় মাস গাড়ি চালাতে পারবেন না মোহাম্মদ সালাহ

লিভারপুলের সাবেক ফুটবলার ও মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। তার রোলস-রয়েস গত মার্চে চেশায়ারের উইল্মসলো এলাকায় নির্ধারিত গতিসীমা অতিক্রম করায় এই শাস্তি দেওয়া হয়েছে।  আদালতের নথি অনুযায়ী, গত ২৭ মার্চ ৩০ মাইল (প্রায় ৪৮ কিলোমিটার) গতিসীমার একটি সড়কে সালাহর বিলাসবহুল গাড়িটি ঘণ্টায় ৩৬ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার) বেগে চলতে ধরা পড়ে। তবে গাড়িটি চালাচ্ছিলেন কে, সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার।চেশায়ার পুলিশ এ ঘটনায় একটি নোটিশ পাঠালেও সালাহ তার জবাব দেননি। এমনকি অভিযোগের বিষয়ে আদালতেও কোনো বক্তব্য বা জবাব জমা দেননি।ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে ‘সিঙ্গেল জাস্টিস প্রোসিডিউর’-এর আওতায় মামলাটির শুনানি হয়। আদালত সালাহকে চালকের পরিচয় সংক্রান্ত তথ্য না দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে। একই সঙ্গে ছয় মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা এবং ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়।

ছয় মাস গাড়ি চালাতে পারবেন না মোহাম্মদ সালাহ

এশিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলে যোগ দিলেন সামিত সোম

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে প্রবাসী তারকা ফুটবলার সামিত সোম ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই মিডফিল্ডারকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করেন।জাকার্তায় গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পৌঁছে বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণক্লান্তি কাটিয়ে উঠতে প্রথম দিনের অনুশীলনে বেশিরভাগ সময় স্ট্রেচিং ও রিকোভারি সেশনে সময় কাটান জামাল ভূঁইয়ারা। সামিত সোমের আগে বাংলাদেশ দলে যোগ দেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা চৌধুরী ও বোরহাম উডের ফারহান আলী ওয়াহিদ। এবার সামিত সোমের যোগ দেওয়ায় এখন পরিপূর্ণ হলো বাংলাদেশ দল। দলের সঙ্গে মিলিত হয়ে এখন সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুরোদমে অনুশীলনে নামার প্রহর গুনছেন সবাই। প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, যেখানে হামজা-সামিতদের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে দিয়ে শুরু, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। তিনটি ম্যাচই হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

এশিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলে যোগ দিলেন সামিত সোম

রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো তারাগঞ্জ

মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে অত্যন্ত বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। জমজমাট এই প্রতিযোগিতার ফাইনালে কোতোয়ালি থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারাগঞ্জ থানা দল।​সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) একই মাঠে ৮টি থানার অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল। টুর্নামেন্টে সার্বিক পৃষ্ঠপোষকতা করেছে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস।​সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্য। তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজ দেশের মূল শক্তি। তাদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে সমাজকে অপরাধমুক্ত রাখা সহজ হবে। এছাড়া পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও আস্থা বাড়াতেও এমন উদ্যোগ অনন্য ভূমিকা রাখে বলে তিনি মন্তব্য করেন। ​প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার মো. রাসেল রানা, মো. মুকুল হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আবু রায়হানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাস্টমার সার্ভিস ম্যানেজার রেজওয়ান রনি।

রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো তারাগঞ্জ

মেসি যা পারেননি, বার্সায় তা করে দেখালেন রাফিনিয়া

হান্সি ফ্লিকের দল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়েও ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। আর রাফিনিয়া এই জয়ের মূল কারিগর ছিলেন। সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করার সুবাদে এমন এক বিশেষ কীর্তি গড়েছেন তিনি যা বার্সেলোনায় তার বর্ণাঢ্য ক্যারিয়ারেও করে দেখাতে পারেননি খোদ লিওনেল মেসি।ফুটবলের পরিভাষায় একই ম্যাচে মাথা, ডান পা ও বাঁ পা—এই তিন ভিন্ন উপায়ে গোল করাকে বলা হয় ‘পারফেক্ট হ্যাটট্রিক’। সেভিয়ার বিপক্ষে ঠিক এই অসাধারণ কীর্তিই গড়ে দেখিয়েছেন রাফিনিয়া। অথচ স্প্যানিশ লা লিগায় দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ৩৬টি হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেও লিওনেল মেসির বর্ণিল ক্যারিয়ারের অর্জনের খাতায় এমন কোনো পারফেক্ট হ্যাটট্রিক নেই।চলতি মৌসুমে মাত্র সাতটি ম্যাচ খেলে এটি রাফিনিয়ার দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সেলোনার ৭-২ গোলের বড় জয়ের ম্যাচেও তিনটি গোল করেছিলেন তিনি। সেভিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিকের সুবাদে চলতি মৌসুমে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ১২টিতে, যার ফলে তিনি লা লিগার চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন। মৌসুমের শুরু থেকেই ফ্লিকের দলের সাফল্যে আক্রমণভাগে তিনি দলের অন্যতম প্রধান ভরসাস্থল হয়ে উঠেছেন।বার্সেলোনার দীর্ঘ ও গৌরবময় ইতিহাসে ‘পারফেক্ট হ্যাটট্রিক’ করা অত্যন্ত বিরল একটি ঘটনা। রাফিনিয়ার আগে কাতালান ক্লাবটির জার্সিতে এই বিশেষ কীর্তি গড়েন কেবল চারজন ফুটবলার—হুলিও সালিনাস, ইভান দে লা পেনিয়া, প্যাট্রিক ক্লুইভার্ট ও লুইস সুয়ারেজ। এই তালিকায় ব্যতিক্রম কেবল প্যাট্রিক ক্লুইভার্ট, যিনি বার্সার হয়ে ক্যারিয়ারে দুবার পারফেক্ট হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছিলেন।সর্বশেষ ২০১৫ সালে বার্সেলোনার হয়ে এই কীর্তি গড়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। দীর্ঘ প্রায় এক দশকের বিরতির পর এবার সেই অভিজাত তালিকায় যুক্ত হলো রাফিনিয়ার নাম। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাবটির ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একই ম্যাচে মাথা এবং দুই পা দিয়ে গোল করে এই বিশেষ মাইলফলক স্পর্শ করলেন।পারফেক্ট হ্যাটট্রিকের ক্ষেত্রে মেসিকে ছাড়িয়ে গেলেও লা লিগায় সামগ্রিক হ্যাটট্রিক অর্জনের রেকর্ডে আর্জেন্টাইন কিংবদন্তির ধারেরকাছেও কেউ নেই। রেকর্ড ৩৬টি হ্যাটট্রিক নিয়ে লা লিগার ইতিহাসের মুকুটহীন সম্রাট হিসেবে সবার ওপরে অবস্থান করছেন মেসি। আর এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগায় মোট ৩৪টি হ্যাটট্রিক করেছিলেন।

মেসি যা পারেননি, বার্সায় তা করে দেখালেন রাফিনিয়া

ইংল্যান্ডপ্রবাসী ফারহানের বাংলাদেশ দলে প্রথম ডাক

ইংল্যান্ডে ফারহান আলী ওয়াহিদের জন্ম ও বেড়ে ওঠা। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের ফুলহ্যামের একাডেমি থেকে মূল দলেও অভিষেক হয়। আর প্রথমবারের মতো ফারহান ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে।২৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে ফারহান বাংলাদেশ দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন। জাতীয় দলের সঙ্গে ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে তাই অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত তিনি।প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতি জানতে চাইলে ফারহান বলেন, ‘এটা দারুণ ছিল। নিজের দেশ, নিজের জাতি এবং নিজের ব্যাকগ্রাউন্ডকে প্রতিনিধিত্ব করা আমার জন্য খুবই রোমাঞ্চকর। সমর্থকদের কাছ থেকেও প্রচুর সমর্থন পাচ্ছি। শুরু করার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।’ফুলহ্যামের একাডেমি থেকে মূল দলে অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। তবে আপাতত ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস চোখে পড়েছে ফারহানের। তিনি বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। আমি যে পরিমাণ সমর্থন পাচ্ছি, তা অসাধারণ, অবাস্তব বলে মনে হয়। শুরুতেই এই ধরনের সমর্থন পাওয়া আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এবং দেশের জন্য ভালো কিছু করতে উৎসাহিত করে।’প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেয়েই ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ফারহান। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আশা করি আমরা সেখানে গিয়ে জয়লাভ করতে পারবো।’

ইংল্যান্ডপ্রবাসী ফারহানের বাংলাদেশ দলে প্রথম ডাক

কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদকের আশা জাগাল বাংলাদেশ

এশিয়ান গেমসের কাবাডিতে বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। ৩৯-৩৫ পয়েন্টে সোমবার (২১ সেপ্টেম্বর) জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। চাইনিজ তাইপেকে আজ বিকেলে হারালে পদক পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে থাকবে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশের ১৭ পয়েন্টের বিপরীত কোরিয়ার পয়েন্ট ছিল ১৬। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ আর কোরিয়া ১৯ পয়েন্ট পায়। এতে ৩৯-৩৫ পয়েন্টে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ আব্দুল জলিল বলেন, ‘আমরা কোরিয়ার দুই খেলোয়াড়কে মার্ক করেছিলাম। খেলোয়াড়েরা নির্দেশনা অনুসরণ করেছে। এজন্য ম্যাচটি আমাদের পক্ষে এসেছে। যদিও অনেক লড়াই হয়েছে।’ এখন পদক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। আব্দুল জলিল বলেন, ‘তাইপেকে হারাতে পারলে আমরা পদকের খুব কাছাকাছি থাকব। মূলত তাইপের ম্যাচের ওপরই অনেকাংশে পদক নির্ভর করছে। এক দিনে দুই ম্যাচ কোনো অজুহাত দেব না। কোরিয়াকে হারিয়ে খেলোয়াড়েরা চাঙা রয়েছে কোনো ইনজুরি নেই।’পুরুষ কাবাডিতে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে, স্বাগতিক জাপানের সঙ্গে রয়েছে বাংলাদেশ। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। ভারত এই গ্রুপের টপ ফেভারিট। তাই চাইনিজ তাইপেকে হারালে বাংলাদেশের রানার্সআপ হয়ে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। 

কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদকের আশা জাগাল বাংলাদেশ

এশিয়ান গেমসের প্রথম সোনা উঠল জাপানের ঘরে

তাকুমি হোজো পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলনে জিতে আয়োজক জাপানকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন। এশিয়ান গেমসের প্রথম সোনার পদকটি জিতেছেন রোববার (২০ সেপ্টেম্বর) তিনি।৫২ মিনিট ৫৬ সেকেন্ডে হোজো ৭৫০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং এবং ৫,০০০ মিটার দৌড় শেষ করেন। তিনি রূপাজয়ী চীনের ঝাং রিুইয়ের চেয়ে ৯ সেকেন্ড এগিয়ে ছিলেন। কাজাখস্তানের আরলান ঝানাবায় আরও ৬ সেকেন্ড পিছিয়ে ব্রোঞ্জ জেতেন।৩০ বছর বয়সী হোজো বলেন, 'এটি আমাদের প্রথম সোনার পদক হওয়ায় জাপানি দলের জন্য সত্যিই বড় উৎসাহের ব্যাপার।' এই জয়ের ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতাও অর্জন করবেন তিনি।হোজো বলেন, 'আমি সত্যিই খুব উজ্জীবিত ছিলাম। এমনকি বৃষ্টিও থেমে ছিল এবং স্টার্টিং লাইনে দাঁড়ানো পর্যন্ত আমি দুর্দান্ত ফর্মে ছিলাম। আমি জানতাম কঠিন হবে। তবে ভেবেছিলাম, নিজেকে উজাড় করে দেব। সেটা যদি কাজে লাগে, তাহলে মনে হয় ভালো একটি রেস হবে।'৫,০০০ মিটার দৌড়ের বেশিরভাগ সময় রূপাজয়ী ঝাং হোজোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেন। তবে শেষ পর্যন্ত তাকে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।ঝাং বলেন, 'আমি খুব খুশি, যদিও জাপানের পেছনে থেকে হতাশ। চীনের প্রতিনিধিত্ব করা সম্মানের।'তরুণ ঝানাবায় ব্রোঞ্জ জিতে বলেন, 'ফলাফলে আমি খুব সন্তুষ্ট। অবশ্যই আমি জিততে চেয়েছিলাম, কিন্তু আমাদের যা হয়েছে, সেটাই মেনে নিতে হবে। আমি খুব গর্বিত, কারণ আমার বয়স মাত্র ২০ এবং এটাই এশিয়ান গেমসে আমার প্রথম পদক।'

এশিয়ান গেমসের প্রথম সোনা উঠল জাপানের ঘরে

সেভিয়ায় প্রতিশোধের মিশনে রাফিনিয়ার হ্যাটট্রিক

সেভিয়ার মাঠে গত মৌসুমের ক্ষতটা এখনো দগদগে থাকলেও এবার আর ভুল করেনি নতুন মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা দলটি। মধুর প্রতিশোধ প্রতিপক্ষের ডেরায় ফিরেই নিলো। আর সেই প্রতিশোধের মঞ্চে আলো কেড়ে নিলেন দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া, এক সপ্তাহের ব্যবধানে যিনি উপহার দিলেন টানা দ্বিতীয় হ্যাটট্রিক।রামোন সানচেজ পিজুয়ানে পিছিয়ে পড়ে ৩-১ গোলে জিতল বার্সেলোনা। কাতালান ক্লাব চলতি মৌসুমে এনিয়ে সব প্রতিযোগিতা মিলে অষ্টম জয় পেল।গত সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সার ৭-২ গোলের জয়ে তিন গোল করেছিলেন রাফিনিয়া। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলে ১৪ গোল করলেন।১৯তম মিনিটে ইউসুফ ফোফানার হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্রুত জবাব দেন রাফিনিয়া। তিন মিনিটের মধ্যে আন্দ্রেস ক্রিস্টেনসেনের পাস ধরে নিচু ও কোনাকুনি শটে জাল কাঁপান তিনি।ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয় গোল এসেছে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে। লামিন ইয়ামালের বক্সের ভেতরে বাড়ানো বলে হেড করেন তিনি। ৬৪তম মিনিটে রাফিনিয়ার একটি শট পোস্টে লাগলেও পাঁচ মিনিট পর হ্যাটট্রিক করে ফেলেন।

সেভিয়ায় প্রতিশোধের মিশনে রাফিনিয়ার হ্যাটট্রিক

প্রচারণামূলক শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট রাচিনের

নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র অকল্যান্ডে প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছেন।তিনি ক্যাচ ধরতে গিয়ে নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান। এতে রাচিনের ডান কাঁধ স্থানচ্যুত হয়েছে। এই চোট কাটিয়ে রবীন্দ্র কবে মাঠে ফিরতে পারবেন, সেটি এখনই বলা যাচ্ছে না। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রাথমিক পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা পড়েনি। পুনর্বাসনের প্রথম কয়েক সপ্তাহে রবীন্দ্রর অগ্রগতি দেখার পর কবে মাঠে ফিরতে পারবেন, সেটা জানা যাবে। ২২ অক্টোবর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এই সিরিজের দল আগামী সপ্তাহে ঘোষণা করার কথা। চোটের কারণে এই সিরিজে রাচিনের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।  নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল বলেন, ‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা হতাশ। এখন আমাদের মূল লক্ষ্য, সে যেন ভালোভাবে সেরে ওঠে এবং যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে।’ শুটিংয়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়দের নিয়ে সব বাণিজ্যিক শুটিংয়ের কার্যক্রমই সংশ্লিষ্ট সবার সম্মতিতে আগে থেকে ঠিক করা হয়। এ ক্ষেত্রেও যথাযথ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছিল। এটি কিছুটা অপ্রত্যাশিত একটি দুর্ঘটনা ছিল। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াগুলো আমরা আরও পর্যালোচনা করবো।’ রাচিন রবীন্দ্রকে দ্রুত ফেরানোর ঝুঁকিও নিতে চান না নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘আগামী ছয় মাসে আমাদের টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি আছে। তাই প্রয়োজনের আগে রবীন্দ্রকে দ্রুত মাঠে ফেরানোর কোনো তাড়া নেই। আশা করছি, শিগগিরই ওকে আবার দলে স্বাগত জানাতে পারব।’

প্রচারণামূলক শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট রাচিনের

আইচি এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের লড়াই

বাংলাদেশের ২৬০ ক্রীড়াবিদ নিয়ে জাপানের আইচির রাজধানী এখন ক্রীড়া উৎসবের মিলনমেলায় মুখরিত। ২২টি ডিসিপ্লিনে অংশ নেবেন তারা। প্রতিবেশী ভারত যেমন পদকের আশা নিয়ে আইচিতে এসেছে, বাংলাদেশের ক্ষেত্রে সেই সম্ভাবনা কিছুটা কম। ক্রিকেটকে ঘিরে পদকের সম্ভাবনা, তেমনি করে অন্য ইভেন্টগুলোতে অ্যাথলেটদের শুধু অভিজ্ঞতা অর্জনের। ক্রিকেটের মতো পদক জয়ের সম্ভাবনা আছে আরচারি, শুটিং এবং কাবাডিতে। সর্বশেষ এশিয়ান গেমসে হ্যাংঝু বাংলাদেশ দুটি ব্রোঞ্জপদক জিতেছিল ক্রিকেট থেকে। ক্রিকেট ছিল না বলে ২০১৮ জাকার্তা গেমসে কোনো পদক মেলেনি। তাই ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসের পর ক্রিকেটকে ঘিরে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ইতোমধ্যে নিগার সুলতানা জ্যোতিরা এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছেন। আগামীকাল শেষ চারে তাদের প্রতিপক্ষ ভারত। এই কঠিন পথটি পাড়ি দিতে পারলে স্বপ্নের ফাইনালে উঠবেন জ্যোতিরা। ছেলেদের ক্রিকেটে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলবে ২৯ সেপ্টেম্বর। স্বর্ণ জয়ের আশায় এবারের গেমসে শক্তিশালী দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের তারকা ক্রিকেটাররা আছেন বলে স্বপ্নটা আরও বড়। এশিয়াডে যে ইভেন্টটি ১৯৯০ সালে বাংলাদেশকে পদক এনে দিয়েছিল সেই কাবাডি গত আসরে ব্যর্থ হয়েছে। নতুন করে এবার আবার স্বপ্ন দেখতে শুরু করেছে কাবাডিকে নিয়ে। ফুটবলে হতাশ করেছেন মেয়েরা। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার কাছে পরাজয়ের পর গ্রুপ পর্ব ডিঙ্গানোটা অসম্ভব বলা চলে ঋতুপর্ণা চাকমাদের। ক্রিকেট আর কাবাডির বাইরে, শুটিং এবং আরচারি থেকে পদকের প্রত্যাশা করছে বাংলাদেশ।  আরচারিতে দলগত ইভেন্টে পদকের আশা করছেন দলটির কোচ মার্টিন ফ্রেডরিক। আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা, রাকিব মিয়া, হিমু বচ্চর, বন্যা আক্তাররা যদি স্নায়ুর চাপ সামলে নিজেদের সেরাটা খেলতে পারেন তাহলে তীর-ধনুকে আসতে পারে পদক। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বেশ কয়েকবার সাফল্য এনে দেওয়া শুটিংকে ঘিরেও প্রত্যাশা ক্রীড়ামোদীদের। রাব্বি হাসান মুন্না, রবিউল ইসলামের সঙ্গে আছেন অভিজ্ঞ আব্দুল্লাহ হেল বাকি। কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে পদক এনে দেওয়া বাকির ওপর নজর থাকবে সবার। এর বাইরে আনজিলা আমজাদ-সৈয়দ আতকিয়া হাসানরাও শুটিং রেঞ্জে নিজেদের মেলে ধরার অপেক্ষায়।  জিমন্যাস্টিকসে রাজিব চাকমাকে ঘিরে আশা বাংলাদেশের ক্রীড়ামোদীদের।  এশিয়াডে যে ১৪টি পদক জিতেছিল বাংলাদেশ, তার মধ্যে ১৩টি এসেছে দলগত থেকে। একটি ব্যক্তিগত পদক জিতেছিলেন বক্সার মোশাররফ হোসেন ১৯৮৬ সিউল গেমসে। ৪০ বছর পর এশিয়াডে ব্যক্তিগত পদক এনে দেওয়ার প্রত্যয় বাংলাদেশের অ্যাথলেটদের।

আইচি এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের লড়াই

নাগোয়ায় আজ পর্দা উঠছে এশিয়ান গেমসের

অনিন্দ্যসুন্দর নাগোয়া শহর যেন সবুজে ঘেরা। পিচঢালা পথে হাঁটতে গেলে চোখ জুড়িয়ে যাবে আইচির রাজধানীর সৌন্দর্যে  এশিয়ান গেমসকে ঘিরে শিল্পের জন্য বিখ্যাত এই নগরী কিছুদিন ধরে বুদ হয়ে আছে। ঘড়ির কাঁটা ঘুরে এখন এশিয়ায় সববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক পর্দা ওঠার অপেক্ষা। স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টায় ৪৫ দেশের ১১ হাজার ক্রীড়াবিদের মিলনমেলায় নাগোয়ার ঐতিহ্যবাহী মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে জমকালো আয়োজনে উদ্বোধন হবে এশিয়ান গেমসের বিশতম আসরের। ৩০ হাজার ধারণক্ষমতা এই স্টেডিয়ামকে গেমসের জন্য নতুন রূপ দেওয়া হয়েছে। দুই ঘণ্টা ব্যাপ্তির এই অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হবে জাপানের ইতিহাস আর ঐতিহ্য। জাপানের সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তির এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। উদ্বোধনীর মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন শুটার আব্দুল্লাহ হেল বাকি এবং কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা। জাপানের ঐতিহ্যবাহী পারফরম্যান্স এবং সংস্কৃতির মিশ্রণে একটি বর্ণিল প্রদর্শনীর মাধ্যমে স্বাগত জানানো হবে অতিথিদের। সবশেষে আসরের অফিসিয়াল মশাল প্রজ্বালনের মাধ্যমে গেমসের উদ্বোধন ঘোষণা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বরাবরই গোপনীয়তা রক্ষা করে আয়োজকরা। বিশ্বকে তাক লাগিয়ে দিতে এমন পরিকল্পনা। হ্যাংঝু এশিয়ান গেমসের উদ্বোধনীতে যেমন প্রযুক্তির ছোঁয়া ছিল, নাগোয়াতেও সেটি থাকতে পারে বলে মিলেছে আভাস। জাপানি ঐতিহ্য, বিশেষ করে আইচি অঞ্চলের ঐতিহ্যবাহী সুদীর্ঘ ইতিহাস এবং সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে ড্রাম পারফরম্যান্স এবং স্থানীয় সংস্কৃতির নানা প্রদর্শনী থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানের মূল ধারণা বা থিম হলো ‘হারমোনিক হার্ট বিট’; যা দিয়ে এশিয়ার অ্যাথলেটদের এক হৃদয়ে স্পন্দিত হওয়ার ঐক্যকে ফুটিয়ে তোলা হবে।  অনুষ্ঠানের অন্যতম প্রধান হাইলাইট হলো জাপানের অতীত গেমসের ইতিহাসবিজড়িত তিনটি স্থান। ১৯৫৮ সালের টোকিও, ১৯৯৪ সালের হিরোশিমা এশিয়ান গেমস, ২০২০ সালে টোকিও অলিম্পিক এবং বর্তমানের আইচি-নাগোয়া থেকে সংগৃহীত পবিত্র শিখা একত্রে মিলিত করে মূল স্টেডিয়ামে শিখা প্রজ্বালন করা হবে। এবারের এশিয়ান গেমসে জাপানের সংস্কৃতির ছোঁয়া দিতে পদকের কেসগুলো তৈরি করা হয়েছে আইচি প্রিফেকচারের ঐতিহ্যবাহী চা-চক্র সংস্কৃতির প্রতীক হিসেবে স্থানীয় ‘হিনোকি’ কাঠ দিয়ে। ঐতিহাসিক আয়োজনের প্রধান নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করবেন নাগোয়ায় জন্ম নেওয়া খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সুকিহিকো সুতসুমি। উদ্বোধনীর রং লাগার আগেই পদকের লড়াই শুরু হয়েছে। যে লড়াইয়ে বাংলাদেশের নারী ক্রিকেট, নারী ফুটবল এবং পুরুষ হকি দল নেমেছে। আইচির এশিয়ান গেমসে ৪৩টি ডিসিপ্লিনের ৪৬৯ ইভেন্টে ১ হাজার ৪০৭টি পদকের লড়াইয়ে অংশ নেবেন অ্যাথলেটরা। স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে লাল-সবুজের দলটি অংশ নেবে ২২টি ডিসিপ্লিনে। ক্রিকেট আর ফুটবল দিয়ে স্বপ্নের পথচলা শুরু হয়েছে। মেয়েদের ক্রিকেটে সেমিফাইনালে উঠলেও নারী ফুটবলে হয়েছে বিপর্যস্ত। দুই কোরিয়ার কাছে ১৬ গোল হজম করা ঋতুপর্ণা চাকমা-মনিকা চাকমাদের পরের রাউন্ডে ওঠার আশা প্রায় ফিকে। ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে বাংলাদেশকে স্বর্ণ এনে দেওয়া ক্রিকেটকে ঘিরে এবার পদকের আশা। এরসঙ্গে স্বপ্ন দেখাচ্ছেন শুটার, আরচাররাও।

নাগোয়ায় আজ পর্দা উঠছে এশিয়ান গেমসের

মেট্রোপ্লেক্স স্পোর্টির প্লে গ্রাউন্ডে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ান

মোহাম্মদ মাসুদ মজুমদার:রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন খিলক্ষেতে অবস্থিত মেট্রোপ্লেক্স স্পোর্টিং-এর প্লে গ্রাউন্ডে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে শুরু হয়েছে দু’দিনব্যাপী বিশাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান। এ সময় উপস্থিত সবাইকে পরিচয় করিয়ে দেন মেট্রোপ্লেক্সের কর্ণধার আব্দুল মুজিব চৌধুরী কামাল। চায়না দূতাবাসের তত্ত্বাবধানে আয়োজিত দুই দিনব্যাপী (১৮ ও ১৯ সেপ্টেম্বর) এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দেশ ও বিদেশের ভিভিআইপি, ভিআইপি এবং সিআইপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, খেলাধুলার পাশাপাশি এই আয়োজনে চায়নিজ কমিউনিটির নানা ধরনের ঘরোয়া অনুষ্ঠান ও আড্ডার আয়োজন রাখা হয়েছে। রাজধানীর ক্রীড়ামোদী মানুষের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত মেট্রোপ্লেক্স স্পোর্টিং-এর এই বিশেষ আয়োজন আগামী কালও অব্যাহত থাকবে।

 মেট্রোপ্লেক্স স্পোর্টির প্লে গ্রাউন্ডে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ান

৩০৬ ক্রীড়াবিদিকে প্রশিক্ষণ দিবে বিকেএসপি, খরচ দিবে সরকার

তৃণমূল থেকে উঠে আসা ৩০৬ জন প্রতিভাবান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দুই মাসের নিবিড় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই প্রশিক্ষণ।বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ তথ্য জানান। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে দেশজুড়ে অংশ নেওয়া প্রায় ১ লাখ ৬৮ হাজার প্রতিযোগীর মধ্য থেকে জাতীয় পর্যায়ে উঠে আসা ৩০৬ জনকে এই বিশেষ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে।প্রতিমন্ত্রী জানান, বিকেএসপিতে দুই মাসের প্রশিক্ষণ শেষে অসাধারণ প্রতিভার পরিচয় দেওয়া ক্রীড়াবিদদের মধ্য থেকে যোগ্যদের সরকারি খরচে বিকেএসপিতে ভর্তি করানোর ব্যবস্থা করা হবে। তাদের পড়াশোনা ও খেলাধুলার ব্যয় বহনের মাধ্যমেই ভবিষ্যতের জাতীয় মানের ক্রীড়াবিদ তৈরির পরিকল্পনা রয়েছে।‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা। কর্মসূচিটির আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবাসহ বিভিন্ন খেলায় প্রতিভা অন্বেষণের আয়োজন করা হয়েছে।আমিনুল হক বলেন, ‘খেলাধুলাকে শুধু সাময়িক বিনোদন বা মাঠের অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মের জন্য একটি পেশাদার ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। জাতীয় পর্যায়ে ভালো করা ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করা হবে।’তিনি আরও বলেন, ‘তরুণ ও কিশোরদের অপরাধ, মাদক এবং অতিরিক্ত ডিভাইস-নির্ভরতা থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের এই কার্যক্রমের মাধ্যমে সেই লক্ষ্যেও কাজ করা হচ্ছে।’

৩০৬ ক্রীড়াবিদিকে প্রশিক্ষণ দিবে বিকেএসপি, খরচ দিবে সরকার

নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর থানা পুলিশের আয়োজনে জেলা শহরের বড়মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়।এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম প্রমূখ।আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়ানো, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলায় প্রতিটি উপজেলা থেকে দুটি টিম অংশগ্রহণ করেছেন বলে জানান আয়োজকরা।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোহসিন, অতিরিক্ত পুলিশ (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream