শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
শিক্ষকতায় স্বীকৃতি পেলেন নীলফামারীর সৈয়দপুরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন। তিনি রংপুর বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া শেষে বিভাগীয় পর্যায়ে তার নাম ঘোষণা করা হয়। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে রংপুর বিভাগের তিনজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অন্য দুজন হলেন, দিনাজপুরের বিরল উপজেলার ব্রক্ষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার ও লালমনিরহাট সদরের খোচবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা।
প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপ-পরিচালক মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই তিন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ফাতেমা পারভীনের এই অর্জন তার সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের সৈয়দপুরবাসীর জন্য আনন্দের ও গর্বের বিষয় বলে মনে করছেন। ইতোপূর্বেও তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন
মতামত