রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চীনে মুক্তি পেল সম্পূর্ণ এআই দিয়ে তৈরি সিনেমা

এবার চলচ্চিত্র নির্মাণেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার পৌঁছেছে। চীনে প্রথমবারের মতো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

শুক্রবার  মুক্তি পাওয়া ছবিটির নাম ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’। সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার সিনেমাটি চীনের ১০ হাজারের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

মুক্তির আগে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের প্রতিফলন দেখা যায়নি আগাম টিকিট বিক্রিতে। ফলে বক্স অফিসে প্রত্যাশিত আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চীনের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সিনেমাটির আগাম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে মাত্র ৮০ হাজার ইউয়ান, যা প্রায় ১১ হাজার ৯৮০ মার্কিন ডলারের সমান।

প্রাথমিক ধারণা অনুযায়ী, সব মিলিয়ে ছবিটির বক্স অফিস আয় দেড় লাখ ইউয়ানের নিচে থাকতে পারে।

নির্মাণ ব্যয়ের তুলনায় এ আয় হবে অনেক কম। নির্মাতা প্রতিষ্ঠান বোনা ফিল্ম গ্রুপ জানিয়েছে, প্রায় ১শ’ জনের একটি দল দুই বছরের বেশি সময় ধরে সিনেমাটি নির্মাণে কাজ করেছে। এতে ব্যয় হয়েছে এক কোটি ইউয়ানের বেশি, যা প্রায় ১৫ লাখ মার্কিন ডলারের সমান।

ছবিটির অভিনয়শিল্পী, কণ্ঠস্বর ও পটভূমি, সবই তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির সাহায্যে। গল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং মানবতার ভবিষ্যৎ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বোনা ফিল্মের প্রধান নির্বাহী জিয়াং দেফু বলেন, দর্শকদের আগ্রহ কম থাকলেও সিনেমাটি চলচ্চিত্র নির্মাণে নতুন দিগন্ত উন্মোচনের প্রচেষ্টা। তার ভাষ্য, এ ধরনের সিনেমা তৈরির উদ্যোগ তারাই প্রথম নিয়েছেন। একইসঙ্গে দর্শকদের সামনে প্রথমবারের মতো এমন একটি নির্মাণের পরীক্ষা হচ্ছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে এআই দিয়ে তৈরি ভিডিওর জনপ্রিয়তা রয়েছে। ভিডিও শেয়ারিংয়ের স্থানীয় প্ল্যাটফর্ম দৌইনে, যা টিকটক নামে পরিচিত, শুধু সেপ্টেম্বর মাসেই এআই দিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য নাটকগুলো ২০০ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে।

বিষয় : এআই চীন সিনেমা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

চীনে মুক্তি পেল সম্পূর্ণ এআই দিয়ে তৈরি সিনেমা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream