বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আইনি জটিলতায় নেপালে মুক্তি পাচ্ছে না ‘উড়তা তীর’


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আইনি জটিলতায় নেপালে মুক্তি পাচ্ছে না ‘উড়তা তীর’
আইনি জটিলতায় নেপালে মুক্তি পাচ্ছে না ‘উড়তা তীর’

আগামী ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত সিনেমা ‘উড়তা তীর’। তবে মুক্তির মাত্র ৭২ ঘণ্টা আগে আইনি জটিলতায় পড়েছে ছবিটি। করণ জোহরের প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত সিনেমাটি নেপালে প্রদর্শনের অনুমতি না পাওয়ায় দেশটির প্রেক্ষাগৃহে আপাতত মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।

নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনা করে দেশটির চলচ্চিত্র আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অডিও-ভিজ্যুয়াল ও সম্প্রচার বিভাগ সিনেমাটির প্রকাশ্য প্রদর্শনের অনুমতি দেয়নি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপালের জাতীয় চলচ্চিত্র আইন ২০২৬-এর ৮(৩) ধারা লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ে নেপালের সিনেমা হলগুলোতে ‘উড়তা তীর’ মুক্তি পাচ্ছে না।

কাঠমান্ডুর অলোকনগরে অবস্থিত ন্যাশনাল সিনেমা গ্রুপ নেপাল প্রাইভেট লিমিটেডকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে কোনও দৃশ্য বা বিষয়বস্তুর কারণে এমন সিদ্ধান্ত? এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি নেপাল কর্তৃপক্ষ। তাই ঠিক কী কারণে ছবিটি আইনের সংশ্লিষ্ট ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বিষয় : সারা আলি খান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


আইনি জটিলতায় নেপালে মুক্তি পাচ্ছে না ‘উড়তা তীর’

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

আগামী ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত সিনেমা ‘উড়তা তীর’। তবে মুক্তির মাত্র ৭২ ঘণ্টা আগে আইনি জটিলতায় পড়েছে ছবিটি। করণ জোহরের প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত সিনেমাটি নেপালে প্রদর্শনের অনুমতি না পাওয়ায় দেশটির প্রেক্ষাগৃহে আপাতত মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।

নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনা করে দেশটির চলচ্চিত্র আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অডিও-ভিজ্যুয়াল ও সম্প্রচার বিভাগ সিনেমাটির প্রকাশ্য প্রদর্শনের অনুমতি দেয়নি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপালের জাতীয় চলচ্চিত্র আইন ২০২৬-এর ৮(৩) ধারা লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ে নেপালের সিনেমা হলগুলোতে ‘উড়তা তীর’ মুক্তি পাচ্ছে না।

কাঠমান্ডুর অলোকনগরে অবস্থিত ন্যাশনাল সিনেমা গ্রুপ নেপাল প্রাইভেট লিমিটেডকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে কোনও দৃশ্য বা বিষয়বস্তুর কারণে এমন সিদ্ধান্ত? এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি নেপাল কর্তৃপক্ষ। তাই ঠিক কী কারণে ছবিটি আইনের সংশ্লিষ্ট ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream