শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Bangla FM

অন্যান্য

শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমিতে চড়ুইভাতি ও ফলাফল প্রকাশ

শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমিতে চড়ুইভাতি ও ফলাফল প্রকাশ

গাজীপুরের শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির উদ্যোগে “প্রকৃতির সঙ্গে প্রজন্মের বন্ধন” প্রতিপাদ্যে চড়ুইভাতি ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির প্রতিষ্ঠাতা সালাহ্ উদ্দীন আহমেদ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব  মো. আবুল হোসেন প্রধান।আরও  উপস্থিত ছিলেন ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শামীম আহমেদ, আল-আমীন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন এবং চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক ফজর আলী।অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রকৃতির সঙ্গে নতুন প্রজন্মের নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে চড়ুইভাতির আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কুমিল্লার কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লার বরুড়ার আদ্রা ইউনিয়ন হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুর ২টায় হরিশপুরা কামাল হোসেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আবদুল মমিন পাটোয়ারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড এর কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়া, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এর একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন কল্লোল। অনুষ্ঠান শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান হরিশপুরা কামাল হোসেন কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম খলিল রুবেল, সহ অন্যান্য শিক্ষকরা। অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মমিন পাটোয়ারী বলেন অত্র কলেজে শিক্ষার মান উন্নয়নে আমরা সর্বোচ্চ দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছি, বিনা বেতনে অধ্যায়ন, শিক্ষা সামগ্রী বিতরণ, কোন ছাত্র-ছাত্রীর পরিবারের অর্থনৈতিক সংকট নিরসন, চিকিৎসার জন্য সহায়তা করা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ভাতা, ঝরে পড়ার প্রবনতা দূর করতে অভিভাবক সমাবেশসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়। এদিন প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতে বলেন বরুড়া উপজেলায় কিছু কিছু ব্যক্তি উদ্যোগের কারণে সমাজ আলোকিত হচ্ছে, তিনি উদাহরণ দিয়ে বলেন আড্ডা ডিগ্রী কলেজ এর প্রতিষ্ঠাতা এসকিউ গ্রুপের চেয়ারম্যান শফিউদ্দিন শামীম এর পিতা আব্দুল কাদের, ছোট তুলাগাও মহিলা কলেজ স্কুল প্রতিষ্ঠার পিছনে ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সোনাইমুড়ী গ্রামে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও বর্তমানে এ কে এম আবু তাহের ২০ শয্যা বিশিষ্ট হসপিটাল নির্মাণে আমার পিতা মরহুম এ কে এম আবু তাহের এর অবদান রয়েছে, সমাজের বৃত্তবানরা এগিয়ে না আসলে সমাজ ও দেশ পরিবর্তন হবে না, শিক্ষার্থীদের উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহার সুমন বলেন আগামীর ভবিষ্যৎ তোমাদের মত কোমলমতি শিক্ষার্থীরা আগামীতে তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে, দেশের জন্য এগিয়ে আসতে হবে, তিনি বলেন সকল ছাত্রদেরকে মাদক থেকে বিরত থাকতে হবে, মোবাইল নামক ডিভাইস থেকে বিরক্ত থাকতে হবে মোবাইলে আসক্তির কারণে বহু শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী হয়ে পরীক্ষায় ফেল করে। সঙ্গদেশের কারণে বাবা মায়ের প্রতি অত্যাচার ও নির্যাতন চালায়। তিনি বলেন সমাজের সবাইকে মাদক প্রতিরোধে দলবল নির্বিশেষে কমিটি গঠনের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে। এদিন অনুষ্ঠানে হরিশপুরা কামাল হোসেন কলেজ এর শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে স্থানীয়ভাবে বিভিন্ন রাস্তাঘাট পুনঃনির্মাণ ও সংস্কারের দাবি জানানো হলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন আমি এই এলাকার সন্তান নিজ এলাকার যে যে সমস্যাগুলি আছে চেষ্টা করছি ধীরে ধীরে সমাধানের জন্য। এদিন অনুষ্ঠানে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 কুমিল্লার কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বাউফল সরকারি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ২০২৬-২০২৭

পটুয়াখালীর বাউফল সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বসার তালুকদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ আল ফাহাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ হোসাইন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মারজান বিন জাহাঙ্গীর, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আবু জাফর এবং কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক রসুল সোয়েব।অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের কলেজজীবনে মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানানো হয়।নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাউফল সরকারি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ২০২৬-২০২৭

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চলছে’

মোঃ মামুন মোল্লা:  গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি বলেন, একটি মহল বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পাশাপাশি বিগত পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী নিষিদ্ধ ও গুপ্ত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল-পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম তুহিন বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকার নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। নির্বাচিত এই সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পার না হতেই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা সামলে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এই সময়ে কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী, গুপ্ত সংগঠন কিংবা ফ্যাসিবাদী শক্তিকে দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।’তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনের সঞ্চালনায়  সময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড এমদাদুল হক, হাবিবুর রহমান বিপ্লব, আনোয়ার হোসেন, ডাক্তার রইস উদ্দিন, মোল্লা সোহরাব হোসেন, আতাউর রহমান মোড়ল, শাহাবুদ্দিন বুদ্ধি, শহিদুল ইসলাম সোহেল, আল আমিন হাওলাদার, মাসুম খান, গোলাম কিবরিয়া মেম্বার, শেখ আব্দুস সালাম মেম্বার, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, সিয়াম হোসেন, জিয়াদুল ইসলাম, কাজী বিল্লাল হোসেন, হাবিবুর রহমান দিপু, শরিফুল ইসলাম টগর, সাবিনা ইয়াসমিন, চমন আরা, রেশমি সুলতানা থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ শামীম শেখ ও সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান চয়ন  । বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চলছে’

সৈয়দপুরে দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শনে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নীলফামারীর সৈয়দপুরে দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তিনি এই সফরে আসেন। এসময় তাঁর সফরসঙ্গী ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। সৈয়দপুর প্রেসক্লাব সংলগ্ন জেলার অন্যতম প্রাচীন পত্রিকা আলাপন কার্যালয়। এখানে তাঁরা পত্রিকাটির সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেন।এসময় বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নার্জিজ বানু।প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সংবাদপত্রের বিকাশে সাংবাদিক ও পত্রিকা মালিককে যৌথভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।এর আগে আলাপন পরিবারের পক্ষ থেকে প্রেস কাউন্সিল চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও আলাপন সম্পাদক আমিনুল হকের লেখা দুটি বই উপহার দেওয়া হয়। এসময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন আলাপনের বার্তা সম্পাদক রেজা মাহমুদ, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু,  নজির হোসেন নজু, নুর আলম, প্রিন্স ও হিরা শর্মা প্রমুখ। 

সৈয়দপুরে দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শনে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সৈয়দপুরের ফাতেমা পারভীন বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:শিক্ষকতায় স্বীকৃতি পেলেন নীলফামারীর সৈয়দপুরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন। তিনি রংপুর বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া শেষে বিভাগীয় পর্যায়ে তার নাম ঘোষণা করা হয়। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে রংপুর বিভাগের তিনজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। অন্য দুজন হলেন, দিনাজপুরের বিরল উপজেলার ব্রক্ষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার ও লালমনিরহাট সদরের খোচবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,  সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা।প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপ-পরিচালক মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই তিন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।ফাতেমা পারভীনের এই অর্জন তার সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের সৈয়দপুরবাসীর জন্য আনন্দের ও গর্বের বিষয় বলে মনে করছেন। ইতোপূর্বেও তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন

সৈয়দপুরের ফাতেমা পারভীন বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত

ফুলবাড়ী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শামসুল হক বিএসসির ইন্তেকাল

মোঃ শাহজামাল শাওন, ​ফুলবাড়ী, কুড়িগ্রাম  প্রতিনিধি:কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী ব্যক্তিত্ব জনাব শামসুল হক বিএসসি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।​পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।  ​উপজেলা জামায়াতের শোক ও শ্রদ্ধা:জনাব শামসুল হক বিএসসির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী।  ​এক যৌথ শোকবার্তায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল  মালেক ও উপজেলা পেশাজীবী পরিষদের  সভাপতি জেলা জামাতের সূরা সদস্য সাবেক উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের   সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলার তথ্য ও মিডিয়া পরিচালক শাহজামাল শাওনের বার্তা  প্রেরণের মাধ্যমে  যৌথ বিবৃতিতে  বলেন, "জনাব শামসুল হক বিএসসি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ইসলামী সংগঠক, দক্ষ সমাজসেবক এবং প্রবীণ অভিভাবক। ফুলবাড়ী উপজেলায় দ্বীনের দাওয়াত বিস্তার, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং ইসলামী আন্দোলনকে সুসংগঠিত করতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আমরা একজন প্রবীণ ও বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম।"​নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন—তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করেন। একইসাথে তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক কামনা করেন। ​মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ফুলবাড়ী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শামসুল হক বিএসসির ইন্তেকাল

কক্সবাজারে বিআরটিসি-বিআরএসপি প্রকল্পের ২য় রাউন্ডের প্রশিক্ষণ কর্মশালা

 আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:কক্সবাজার প্রশিক্ষণ কেন্দ্রে বিআরটিসি-বিআরএসপি প্রকল্পের ২য় রাউন্ডের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সড়কে শৃঙ্খলা, নৈতিকতা ও গণপরিবহনে মহিলা যাত্রীদের প্রতি বিরুপ আচরণ প্রতিরোধে সচেতনতা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোলাম মোহাম্মদ ভুইঁয়া উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন অত্র বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ইউনিট প্রধান মোঃ জাফর আহমেদ। সভায় প্রধান অতিথি, সভাপতি ও শাখা প্রধানগণ সুন্দর দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। যা সকল কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের কর্মজীবনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কক্সবাজারে বিআরটিসি-বিআরএসপি প্রকল্পের ২য় রাউন্ডের প্রশিক্ষণ কর্মশালা

বাউফলে জলবায়ু ও কৃষি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফলে জলবায়ু পরিবর্তন ও কৃষি বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।ওরিয়েন্টেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভেন্দ্র সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, এনএসএস উপজেলা সমন্বয়কারী মোসা. নিলুফা বেগম এবং ভেটেরিনারি চিকিৎসক ডা. আকাশ সমদ্দার।দিনব্যাপী ওরিয়েন্টেশনে জলবায়ু কী, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব, দেশি বীজ সংরক্ষণ, কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন সেবা ও সম্পর্ক উন্নয়ন, খাসজমি এবং জলমহাল ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।বাংলাদেশে টেকসই সামাজিক উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক গ্রামীণ কৃষকদের নিয়ে পরিচালিত ‘ইচ্ছে’ কর্মসূচির আওতায় এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। স্পিড ট্রাস্টের মিশন হেড শামসুল ইসলাম দিপু ও উজ্জীবক সাইফুল ইসলাম ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন।ইচ্ছে প্রকল্পের কর্ম এলাকায় চন্দ্রদ্বীপ, নাজিরপুর ও বাউফল ইউনিয়নের জনসমবায় গ্রুপের সদস্য এবং ইয়ুথ গ্রুপের সদস্যরা ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।

বাউফলে জলবায়ু ও কৃষি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা: রাজবাড়ীতে চ্যাম্পিয়ন খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়

রাজবাড়ী প্রতিনিধি: বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতায় রাজবাড়ীতে চ্যাম্পিয়ন হয়েছে খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্স আপ হয়েছে রাজধরপুর উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা নুসরাত জাহান। বুধবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার আটটি দল অংশগ্রহণ করে। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। উদ্বোধনী পর্বে বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহ সভাপতি ডা. রাজীব দে সরকার, সাধারণ সম্পাদক মানিক হোসেন। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ। বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা কমল কান্তি সরকার, অপূর্ব কুমার দাস, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল, আরডিএর সভাপতি ফারুক উদ্দিন প্রমুখ। উভয় পর্বে সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব। সঞ্চালনা করেন সহ সভাপতি রবিউল রবি ও কার্যনির্বাহী সদস্য মোনালিসা। দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সুরজিৎ চক্রবর্তী, সেলিনা বিলকিস, রফিকুল ইসলাম, Channel24 টে‌লি‌ভিশ‌নের সাংবা‌দিক সুমন বিশ্বাস, নাহিয়ান, আবীর, ফেরদৌস প্রমুখ। 

বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা: রাজবাড়ীতে চ্যাম্পিয়ন খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়

সৈয়দপুরে প্রধান শিক্ষকদের নিয়ে কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে “উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক' দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 'নিউট্রেশন ইন্টারন্যাশনাল' এর সহযোগিতায় এবং 'সেকেন্ডারী সেকশন অফিস'র উদ্যোগে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক।ওরিয়েন্টেশনে কিশোর-কিশোরীদের সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি, কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিবিষয়ক সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, কৈশোরকাল মানুষের শারীরিক ও মানসিক বিকাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। এ সময় যথাযথ পুষ্টি নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ, মনোযোগ এবং শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব পড়ে। তাই কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।ওরিয়েন্টেশনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষকদের কৈশোরকালীন পুষ্টি, পুষ্টি সচেতনতা এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সৈয়দপুরে প্রধান শিক্ষকদের নিয়ে কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ পাওয়া ৩৮৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি

সাফল্যের স্বীকৃতি আর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা-এই দুইয়ের মেলবন্ধনে সিরাজগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৮৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার।অভিভাবকদের উদ্দেশে হাজী মো. আব্দুস সাত্তার বলেন, সন্তান শুধু ভালো ফলাফল করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে-এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে সন্তানদের দূরে রাখতে হবে। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সময় নষ্ট না করে পড়াশোনা, নৈতিকতা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার পরিবেশ তৈরি করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. সায়াদুজ্জামান।কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এসএসসিতে জিপিএ-৫ অর্জন তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এটিই শেষ নয়, বরং সামনে আরও বড় পথ রয়েছে। এইচএসসি পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে।শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, অ্যান্ড্রয়েড ফোনের অতিরিক্ত ব্যবহার অনেক সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ নষ্ট করে। প্রয়োজন ছাড়া স্মার্টফোন ব্যবহার না করে যোগাযোগের জন্য বাটন ফোন ব্যবহারের অভ্যাস করা যেতে পারে। মোবাইল যেন শিক্ষার সহায়ক হয়, পড়াশোনার বাধা না হয়-সেদিকে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।তিনি আরও বলেন, জীবনে ভালো মানুষ হওয়ার পাশাপাশি দেশ ও সমাজের জন্য কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করেই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মহিদুল হাসান এবং সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের (বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়) প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৮৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর এমন আয়োজন করলে আমাদের জন্য ভালো হবে। ভালো ফলাফলের পর যখন সম্মাননা ও বৃত্তি দেওয়া হয়, তখন আমাদের মধ্যে আরও ভালো করার আগ্রহ তৈরি হয়। এই স্বীকৃতি শুধু আনন্দের নয়, ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করার অনুপ্রেরণাও জোগায়।তারা আরও বলেন, আমাদের মতো শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। একটি শিক্ষার্থী যখন তার ভালো ফলাফলের জন্য সমাজের কাছ থেকে স্বীকৃতি পায়, তখন তার আত্মবিশ্বাস বাড়ে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার স্বপ্ন তৈরি হয়। প্রতিবছর এ আয়োজন অব্যাহত থাকলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে।অভিভাবকরাও এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, সন্তানদের সাফল্যের স্বীকৃতি দেওয়া হলে তারা নিজেদের অর্জন নিয়ে গর্ববোধ করার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও দায়িত্বশীল হয়ে ওঠে। বৃত্তির অর্থও তাদের শিক্ষাজীবনের বিভিন্ন প্রয়োজনে সহায়ক হবে।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এবং সমাজে মেধাবী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ পাওয়া ৩৮৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি

ফুলবাড়ী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মৃত্যু, উপজেলা জামায়াতের গভীর শোক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী ব্যক্তিত্ব জনাব শামসুল হক বিএসসি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।​পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।  জনাব শামসুল হক বিএসসির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী।  ​এক যৌথ শোকবার্তায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল  মালেক ও উপজেলা পেশাজীবী পরিষদের  সভাপতি জেলা জামাতের সূরা সদস্য সাবেক উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের   সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলার তথ্য ও মিডিয়া পরিচালক শাহজামাল শাওনের বার্তা  প্রেরণের মাধ্যমে  যৌথ বিবৃতিতে  বলেন, "জনাব শামসুল হক বিএসসি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ইসলামী সংগঠক, দক্ষ সমাজসেবক এবং প্রবীণ অভিভাবক। ফুলবাড়ী উপজেলায় দ্বীনের দাওয়াত বিস্তার, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং ইসলামী আন্দোলনকে সুসংগঠিত করতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আমরা একজন প্রবীণ ও বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম।"​নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন—তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করেন। একইসাথে তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক কামনা করেন।  ​মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ফুলবাড়ী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মৃত্যু, উপজেলা জামায়াতের গভীর শোক

গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী, চরভদ্রাসনে পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার চর্চা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, চরভদ্রাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, নৃত্য, রচনা, হামদ-নাত, গজল ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। দুই দিনব্যাপী (২১ ও ২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি, মাদ্রাসা এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে চরভদ্রাসন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাধিক পুরস্কার অর্জন করে। অপরদিকে সামগ্রিক ফলাফলে চরভদ্রাসন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় দুটি ইভেন্টে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ফলাফলে প্রাথমিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টেও শিক্ষার্থীরা কৃতিত্ব দেখিয়েছে। নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও একক অভিনয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।মাধ্যমিক পর্যায়ের ‘গ’ গ্রুপে নজরুল সংগীতে প্রথম হন চরভদ্রাসন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সারাহ্ তাসনীম সাবিহা। কবিতা আবৃত্তিতে প্রথম হন একই বিদ্যালয়ের সাদিয়া বিনতে রহমান। চিত্রাঙ্কনে প্রথম হন চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের মোছাঃ মীম। একক অভিনয় ও নৃত্যেও চরভদ্রাসন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করে।‘ঘ’ গ্রুপে নজরুল সংগীতে প্রথম হন চরভদ্রাসন সরকারি উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ আল শাফি। কবিতা আবৃত্তিতে প্রথম হন তৌহিদুজ্জামান এবং একক অভিনয়ে প্রথম হন সম্রাট। চিত্রাঙ্কনে প্রথম হন চরভদ্রাসন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের তাছমিয়া তাবাসসুম।মাদ্রাসা পর্যায়েও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে সাফল্য অর্জন করেছে। বাহরুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা নজরুলের ইসলামিক সংগীত/গজল, কবিতা আবৃত্তি, হামদ-নাত, রচনা ও উপস্থিত বক্তৃতাসহ একাধিক বিষয়ে প্রথম স্থান অর্জন করে।কলেজ পর্যায়ে নজরুল সংগীতে প্রথম হন চরভদ্রাসন সরকারি কলেজের কামরুন্নাহার তামান্না তানিশা। নজরুলের কবিতা আবৃত্তিতে প্রথম হন একই কলেজের আলিশা আলম। ‘তারুণ্য ও নজরুল’ বিষয়ে রচনা প্রতিযোগিতায়ও প্রথম হন চরভদ্রাসন সরকারি কলেজের আলিশা আলমগীর।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ওহিদুজ্জামান মোল্লা, বিএনপির সাবেক সভাপতি শাজাহান শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাকসুদুর রহমান, চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ মিজানুর রহমান।অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবিক চেতনার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তোলা এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী, চরভদ্রাসনে পুরস্কার বিতরণ

সৈয়দপুরে 'কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি উন্নয়ন' বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে ‘কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এএমডিএ ইনস্টিটিউট অব প্রফেশনালস এর উদ্যোগে আয়োজিত ওই সেমিনারে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান প্রেক্ষাপট, দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা, কর্মবাজারের পরিবর্তিত চাহিদা এবং ভবিষ্যতের দক্ষ জনশক্তি তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরের উপাচার্য প্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদা রিসার্চের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. ফারুক হোসেন।সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, বাউস্টের অধ্যক্ষ ড. মো. শাহ আলম, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) প্রকৌশলী শাহ সুফী নূর মোহাম্মদ, মো. আশরাফুল হক বাবু, সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা ও মো. আকবর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ অপরিহার্য। পরিবর্তনশীল প্রযুক্তি ও কর্মবাজারের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণের মানোন্নয়ন এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদের গুরুত্ব তুলে ধরেন। তিনি বর্তমান ও ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দক্ষ ও কর্মমুখী প্রজন্ম গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।সেমিনারে সভাপতিত্ব করেন মো. আফজাল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার প্রসার, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং তরুণদের কর্মমুখী দক্ষতায় সমৃদ্ধ করার ওপর গুরুত্ব দেন।

সৈয়দপুরে 'কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ   এবং দক্ষ জনশক্তি উন্নয়ন' বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream