বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে ফোন করেও ওই তিন মন্ত্রীর কারও সঙ্গে কথা বলতে পারেননি তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে বিষয়টি জানান ডেপুটি স্পিকার।

কায়সার কামাল বলেন, কোনো সংসদ সদস্যের বাড়িতে এমন ঘটনা ঘটলে তা অবশ্যই উদ্বেগের বিষয়। রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রথমে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন, তবে তাদের কারও সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, তদন্তের ফলাফল আসার পর দেখা যাবে, ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে ফোন করেও ওই তিন মন্ত্রীর কারও সঙ্গে কথা বলতে পারেননি তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে বিষয়টি জানান ডেপুটি স্পিকার।

কায়সার কামাল বলেন, কোনো সংসদ সদস্যের বাড়িতে এমন ঘটনা ঘটলে তা অবশ্যই উদ্বেগের বিষয়। রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রথমে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন, তবে তাদের কারও সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, তদন্তের ফলাফল আসার পর দেখা যাবে, ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream