বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চবিতে পরিবেশগত সংকট মোকাবিলায় গ্রীন ভয়েসের কর্মশালা

ছবি: সংগৃহীত

পরিবেশগত সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, দুর্যোগের প্রস্তুতি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘Environmental Crisis to Resilient Future: Awareness, Preparedness and Action’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর)  চবি জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সম্মেলন কক্ষে গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য ও গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া।

আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গ্রীন ভয়েসের উপদেষ্টা ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান।

 বিশেষ অতিথি ছিলেন গ্রীন ভয়েসের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আহমেদ হানিফ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ও গ্রীন ভয়েসের উপদেষ্টা ড. মো. ইকবাল সারওয়ার। 

এতে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনিক সরকার।

কর্মশালায় অধ্যাপক ড. মো. ইকবাল সারওয়ার দুর্যোগ বিষয়ে সচেতনতা, প্রস্তুতি ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে ভূমিকম্প ও জলাবদ্ধতার মতো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, করণীয় এবং জনসচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তিনি।

অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি প্লাস্টিকের ব্যবহার কমানো, মাটির ওপর প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়া এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও প্লাস্টিকের স্ট্র পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশগত সংকট মোকাবিলায় সঠিক জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, জীববৈচিত্র্যের ক্ষয় এবং বাংলাদেশের পরিবেশগত ঝুঁকি নিয়ে আলোচনা করেন। তিনি উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, জনস্বাস্থ্যের ওপর পরিবেশগত পরিবর্তনের প্রভাব এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির বিষয় তুলে ধরেন। পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

সভাপতির বক্তব্যে অনিক সরকার বলেন, পরিবেশগত সংকট এখন আর কোনো নির্দিষ্ট অঞ্চল বা দেশের সমস্যা নয়; এটি একটি বৈশ্বিক বাস্তবতা। জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ, জীববৈচিত্র্য হ্রাস ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ভবিষ্যৎকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে। এসব সংকট মোকাবিলায় শুধু আলোচনা বা সচেতনতা তৈরি যথেষ্ট নয়; প্রয়োজন ব্যক্তিগত দায়িত্ববোধ, সম্মিলিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নীতিনির্ধারক, গবেষক ও পরিবর্তনের নেতৃত্ব দেবে। গ্রীন ভয়েস শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চিন্তাভাবনা ও কার্যক্রমে সম্পৃক্ত করে দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে। ভবিষ্যতেও কর্মশালা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও জোরদার করা হবে।

কর্মশালার শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি ও আলোচকদের সম্মাননা স্মারক এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চবিতে পরিবেশগত সংকট মোকাবিলায় গ্রীন ভয়েসের কর্মশালা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream