বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কটিয়াদীতে সরকারি জায়গার জামগাছ কাটার অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি জায়গায় বেড়ে ওঠা একটি জামগাছের ডালপালা ও বড় একটি অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।

উপজেলার ধুলদিয়া ইউনিয়নের পারদিয়াকুল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগে একই এলাকার শরিফ, খোকন, কাজল, সিরাজ, লাল মিয়া ও ওয়াহিদসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পারদিয়াকুল গ্রামে এলজিইডির নির্মিত বা রক্ষণাবেক্ষণাধীন সড়কের পাশে পিলারসংলগ্ন সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে জামগাছটি বেড়ে উঠছিল। সম্প্রতি স্থানীয় কয়েকজন ব্যক্তি সরকারি কোনো অনুমতি ছাড়াই গাছটির ডালপালা ও বড় একটি অংশ কেটে ফেলেন। এতে গাছটির অবশিষ্ট অংশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

অভিযোগকারীর দাবি, বিষয়টি পুলিশকে জানানোর পর অভিযুক্ত ব্যক্তিরা গাছ কাটার কাজ বন্ধ করেন। তবে এর আগেই গাছটির উল্লেখযোগ্য অংশ কেটে ফেলা হয়। সরকারি জায়গায় থাকা গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগে গাছটির অবস্থান ও জমির মালিকানা সরেজমিনে তদন্ত করে নিশ্চিত হওয়া, গাছ কাটার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছিল কি না তা যাচাই এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি কেটে ফেলা গাছের অবশিষ্ট অংশ ও ডালপালা সরিয়ে ফেলার কোনো চেষ্টা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।

অভিযোগের অনুলিপি কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় বন কর্মকর্তা, কটিয়াদী উপজেলা প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে।

অভিযোগকারী বলেন, “সরকারি জায়গায় থাকা একটি গাছ অনুমতি ছাড়া কেটে ফেলার বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়। গাছটি সরকারি জায়গায় অবস্থিত কি না এবং কারা কাটার সঙ্গে জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।” সরকারি সম্পদ রক্ষায় তিনি প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত খোকনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘গাছটি মরে গিয়েছিল। পরে শুধু ডালপালা কেটেছি, পুরো গাছ কাটিনি। প্রশাসন বাধা দেওয়ার পর গাছ কাটার কাজ বন্ধ করে দিয়েছি। কেটে নেওয়া ডালপালাও ফিরিয়ে দিয়েছি। 

এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, “সরকারি গাছ কাটার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বাধা দেওয়া হয়। তখন অভিযুক্ত ব্যক্তিরা গাছটির ডালপালা কাটছিলেন, পুরো গাছ কাটেননি। বাধা দেওয়ার পর তারা গাছ কাটা বন্ধ করেন এবং কেটে নেওয়া ডালপালাও ফিরিয়ে দেন। তারা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।”

ইউএনও আরও বলেন, “গাছটি পুরোপুরি কেটে ফেলা বা সরকারি জায়গা পুনরায় দখলের চেষ্টা করা হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতো। অভিযুক্ত ব্যক্তিরা ভুল স্বীকার করায় তাৎক্ষণিকভাবে মামলা করা হয়নি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কটিয়াদীতে সরকারি জায়গার জামগাছ কাটার অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream