বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এসআরবির অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছবি: এসআরবি-৯

মৌলভীবাজারের কুলাউড়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দীপ রবিদাস প্রকাশ দূর্বাকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের ভাটেরা বাজারে নুপুর চৌধুরীর পান দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৯,সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার দীপ রবিদাস রাজনগর চা বাগানের (দক্ষিণ সোনাতলা) বাসিন্দা। তিনি ওই এলাকার মাধব রবিদাসের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, দীপ রবিদাস রাজনগর থানার ২০১৩ সালের ২২ মার্চ দায়ের করা ১৪ নম্বর হত্যা মামলার আসামি। মামলাটির জিআর নম্বর ৫৩/১৩ এবং দায়রা নম্বর ৫০৭/২০১৪। এ মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এসআরবির অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দীপ রবিদাস প্রকাশ দূর্বাকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের ভাটেরা বাজারে নুপুর চৌধুরীর পান দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৯,সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার দীপ রবিদাস রাজনগর চা বাগানের (দক্ষিণ সোনাতলা) বাসিন্দা। তিনি ওই এলাকার মাধব রবিদাসের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, দীপ রবিদাস রাজনগর থানার ২০১৩ সালের ২২ মার্চ দায়ের করা ১৪ নম্বর হত্যা মামলার আসামি। মামলাটির জিআর নম্বর ৫৩/১৩ এবং দায়রা নম্বর ৫০৭/২০১৪। এ মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream