সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে শামস ফুড বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

ছবি: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি,খাবারে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘শামস ফুড বেকারি’কে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানকালে বেকারিটিতে খাদ্য তৈরির পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পাওয়া যায়। কেক,বিস্কুট ও রুটি তৈরিতে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহারের পাশাপাশি পচা ও নোংরা পরিবেশে সংরক্ষিত ব্রেড পুনরায় ব্যবহারের জন্য রাখা হয়েছিল। এ ছাড়া ময়লাযুক্ত ট্রেতে খাদ্য প্রস্তুত,তেল মেশানোর কাজে রঙের ব্রাশ ব্যবহার এবং ছত্রাকযুক্ত কাঠের টেবিলে খাবার তৈরির বিষয়টি নজরে আসে।

কারখানার পাশে ময়লার ভাগাড় থাকায় দুর্গন্ধ ও মাছির উপদ্রব ছিল। মিক্সিং মেশিন ও বাসনপত্র ছিল অপরিষ্কার ও তেলচিটে। খাবার ঢেকে রাখার কাজে ময়লা ও কালিযুক্ত খবরের কাগজ ব্যবহার এবং অপরিচ্ছন্ন ডিম সংরক্ষণেরও প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া অধিকাংশ পণ্যের বিএসটিআই সনদ না থাকা,মোড়কে পণ্যের উপাদান ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা এবং পণ্যের মোড়কে আগাম বা জালিয়াতিপূর্ণ তারিখ ব্যবহারের বিষয়টি পাওয়া যায়। খাদ্য মজুতের স্থানেই কর্মীদের থাকার ব্যবস্থাসহ সার্বিকভাবে স্বাস্থ্যবিধি না মানার চিত্রও উঠে আসে।

এসব অনিয়ম ও অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন,২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় বেকারিটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মী উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে শামস ফুড বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream