রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাংলা এফএম সম্পর্কে

বাংলা এফএম (Bangla FM) বাংলাদেশের একটি নির্ভরযোগ্য, বস্তুনিষ্ঠ ও গতিশীল অনলাইন সংবাদমাধ্যম, যা "বাংলার কণ্ঠস্বর" স্লোগানকে ধারণ করে দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ প্রকাশ, বিশ্লেষণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য পাঠকের কাছে দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এই প্রতিষ্ঠানটি জনাব আনোয়ার মুরাদ এবং মো রাশিদুল ইসলাম (রাশেদ মানিক) এর হাত ধরে যাত্রা শুরু করে ১৬ জুন ২০২১ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকেই Bangla FM সত্যনিষ্ঠ, দায়িত্বশীল এবং দেশ ও জাতীর প্রতি দায়বদ্ধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। 

বাংলা এফএম এর মূল শক্তি এর নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা। আমরা বিশ্বাস করি, সংবাদমাধ্যম কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়; এটি জনমত গঠন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার অন্যতম প্রধান ভিত্তি।

আমাদের সংবাদ কাভারেজের পরিধি বিস্তৃত ও বহুমাত্রিক। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, খেলাধুলা, সংস্কৃতি, বিনোদন এবং জীবনধারাভিত্তিক বিষয়সমূহের পাশাপাশি আমরা অনুসন্ধানী প্রতিবেদন, ফিচার, মতামত, সাক্ষাৎকার এবং মানবিক গল্প প্রকাশ করে থাকি। আধুনিক প্রযুক্তিনির্ভর মাল্টিমিডিয়া সাংবাদিকতার মাধ্যমে টেক্সট, ছবি, ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্টের সমন্বয়ে পাঠকদের জন্য দ্রুত এবং বস্তুনিষ্ঠ সংবাদ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

বাংলা এফএম স্বাধীন সাংবাদিকতার নীতিতে বিশ্বাসী এবং আইনের শাসন, মানবাধিকার, সুশাসন, স্বচ্ছতা, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে সর্বদা দায়িত্বশীল অবস্থান গ্রহণ করে। আমরা সব ধরণের রাজনৈতিক, সামাজিক বা বাণিজ্যিক পক্ষের প্রভাবমুক্ত থেকে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।

পাঠকের আস্থা, তথ্যের নির্ভুলতা এবং সংবাদ পরিবেশনের নৈতিক মানদণ্ডই আমাদের পথচলার মূল ভিত্তি। একটি শক্তিশালী, সচেতন ও তথ্যসমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে বাংলা এফএম প্রতিনিয়ত নতুন উদ্যোগ, উদ্ভাবন এবং মানসম্পন্ন সাংবাদিকতা চর্চার মাধ্যমে কাজ করে যাচ্ছে।

লক্ষ্য:

বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে ঘটে যাওয়া যেকোন ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ তাৎক্ষণিক নির্ভুলভাবে প্রকাশ করা।  

মিশন: 

সত্য, নির্ভুল, নিরপেক্ষ এবং পেশাদার সাংবাদিকতার নীতির ভিত্তিতে জনগণের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া এবং একটি সচেতন, জবাবদিহিমূলক ও তথ্যসমৃদ্ধ সমাজ বিনির্মাণে সহায়ক মাধ্যম হিসেবে কাজ করা।

বাংলা এফএম | বাংলার কণ্ঠস্বর

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream