শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদ বিনির্মাণে তুলসী গঙ্গা নদীর পাড় থেকেই নির্বাচনী প্রচারণা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদকে আধুনিক, উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তুলসীগঙ্গা নদীর পাড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা সোহেল রানা।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার  ২৭ আগস্ট  বিকেলে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট এলাকা থেকে একটি নির্বাচনী শোডাউন বের করা হয়। শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন সড়ক, বাজার ও মহল্লা প্রদক্ষিণ করে মনছার বাজার এলাকায় গিয়ে শেষ হয়। 

এ সময় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সোহেল রানা মরহুম আ,ফ,ম, আব্দুল হামিদ ও ক্ষেতলাল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের ছেলে। তিনি ক্ষেতলাল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সোহেল রানা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তুলসীগঙ্গা ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচনী শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়ার কথা জানান। শোডাউনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।

সোহেল রানা বলেন, তুলসীগঙ্গা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তরুণদের কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি।

তিনি আরও বলেন, তুলসীগঙ্গা নদী ও এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা ওতপ্রোতভাবে জড়িত। তাই নদীর পাড় থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করে ইউনিয়নকে নতুনভাবে বিনির্মাণের অঙ্গীকার করছি।

শোডাউনে তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তালহা জুয়েল, তুলসীগঙ্গা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আব্দুল লতিফুর বারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোডাউনটি বিলের ঘাট থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মনছার বাজারের শেষ প্রান্তে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সোহেল রানার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, তুলসীগঙ্গা ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সোহেল রানাকে নিয়ে তারা নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন। সামনে আরও ব্যাপক কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের প্রতিটি এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালানোর প্রস্তুতি রয়েছে বলেও জানান তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদ বিনির্মাণে তুলসী গঙ্গা নদীর পাড় থেকেই নির্বাচনী প্রচারণা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream