মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাংলাদেশ ও ইইউ’র মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আহ্বান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশ ও ইইউ’র মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আহ্বান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাথে ইইউ’র অভিবাসন ও স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

বৈঠকে দ্বিপক্ষীয় অভিবাসন ব্যবস্থাপনা, প্রত্যাবর্তন, মানবপাচার প্রতিরোধ এবং অভিবাসী চোরাচালান বিরোধী সহযোগিতাসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করতে ব্যবহারিক, চাহিদা-ভিত্তিক ও ফলাফল-মুখী ‘মবিলিটি করিডোর’-এর মাধ্যমে বাংলাদেশি দক্ষ কর্মী ও পেশাজীবীদের জন্য সুযোগ সম্প্রসারণ করতে ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান।

শামা ওবায়েদ ইসলাম ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম)-এর লক্ষ্যসমূহ বাস্তবায়নে সরকারের গৃহীত ‘জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি) ২০২৬-২০৩০’ এর বিষয়টি তুলে ধরেন।

সাক্ষাৎকালে ইইউ কমিশনার ইইউ’র ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’  উপস্থাপন করেন, যার লক্ষ্য উৎস ও ট্রানজিট দেশ এবং সমস্ত অংশীজনদের সাথে সম্পৃক্ততার মাধ্যমে ইইউতে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ করা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই উদ্যোগে বাংলাদেশের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধ ও মোকাবেলায় ডকুমেন্ট জালিয়াতি এবং অপরাধী চক্রের বিরুদ্ধে উদ্যোগসহ বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহ কমিশনারকে অবহিত করেন।

তিনি নিয়মিত অভিবাসনের পথ সুগম করতে অনিয়মিত অভিবাসনের মূল কারণগুলো চিহ্নিত ও সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। এই সমস্যাটি ব্যাপকভাবে সমাধানের জন্য সমন্বিত উদ্যোগের গুরুত্ব স্বীকার করে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণসহ ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বহুমুখী দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উভয় পক্ষই অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে অব্যাহত দ্বিপক্ষীয় সংলাপ এবং ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেছে।

বিডি প্রতিদিন/এআরএ

বিষয় : বাংলাদেশ ইইউ আহ্বান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ও ইইউ’র মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আহ্বান

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream