শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে পুনরায় সচল হলো মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে ১০৩ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ১১২ জন কর্মীর যাওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় কিছু নথি অসম্পূর্ণ থাকায় ৯ জন যেতে পারেননি। বাকি ১০৩ জন বৃহস্পতিবার রাতে ও শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। নথিপত্র সম্পন্ন হওয়া সাপেক্ষে ওই ৯ জনও দ্রুত মালয়েশিয়ায় যাবেন। বিমানবন্দরে কর্মীদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এই কর্মীদের নির্বাচন করা হয়েছে। মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত করা হয় ১১২ জনকে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া এসব কর্মীর মূল সুযোগ-সুবিধাগুলো হলো:

মাসিক মূল বেতন: ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত।

কর্মীদের কোনো খরচ বহন করতে হয়নি; অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয়, আবাসন ও চিকিৎসা সুবিধা বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

সংশ্লিষ্টদের মতে, লাখ লাখ টাকা খরচ করে ঋণগ্রস্ত হয়ে বিদেশে যাওয়ার প্রচলিত বাস্তবতার বিপরীতে নিয়োগকর্তার অর্থায়নে বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এই মডেল অভিবাসন ব্যয় কমাতে একটি নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে।

ঢাকায় কর্মীদের বিদায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে এবং বিদেশে পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়ে সরকার কাজ শুরু করবে। কর্মীদের উদ্দেশে তিনি সে দেশের আইনকানুন ও সংস্কৃতি মেনে সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল। চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় গিয়ে ২২ জুন পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে শ্রমবাজার উন্মুক্ত করা এবং অভিবাসন ব্যয় কমিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নিয়োগের বিষয়ে দুই দেশ একমত হয়, যার ধারাবাহিকতায় এ কার্যক্রম শুরু হলো।

বোয়েসেল ইতোমধ্যে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream