শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চাঁদপুরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু, অসুস্থ একাধিক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁদপুরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু, অসুস্থ একাধিক

চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আকবর গাজীর গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও একাধিক গরু অসুস্থ হয়ে পড়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। তবে কী কারণে গরুগুলোর এমন মৃত্যু হয়েছে, তা চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

খামারের মালিক আকবর গাজী ও তাঁর ভাই কবির গাজী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে তাঁদের দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে তাঁদের সন্দেহ। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এদিকে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, গরু অবলা প্রাণী। তাদের সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনাস্থল থেকে জবাই করা গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত ও সংগৃহীত নমুনা পরীক্ষার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তবে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্তভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার প্রতিবেদন ও তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

চাঁদপুরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু, অসুস্থ একাধিক

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream