রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সারিয়াকান্দিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বগুড়ার সারিয়াকান্দিতে রবি মৌসুমে সরিষা, মসুর ও চিনাবাদামের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক  সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার(২১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার বিতরণ করেন বগুড়া-১ আসনে জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ। 

এ সময় উপস্থিত ছিলেন, থানার  অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম আছাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, যুবদলের আহ্বায়ক মহিদুল মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফণি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মো. আপেল মাহমুদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় ৩ হাজার ৬৫০ জন কৃষক সরিষা, ২০০ জন চিনাবাদাম এবং ১৫০ জন মসুর চাষের জন্য বীজ ও সার পাচ্ছেন। এর মধ্যে প্রত্যেক সরিষা চাষিকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। চিনা বাদাম চাষিদের দেওয়া হচ্ছে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। অন্যদিকে প্রত্যেক মসুর চাষি পাচ্ছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার সারিয়াকান্দিতে রবি মৌসুমে সরিষা, মসুর ও চিনাবাদামের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক  সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার(২১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার বিতরণ করেন বগুড়া-১ আসনে জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ। 

এ সময় উপস্থিত ছিলেন, থানার  অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম আছাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, যুবদলের আহ্বায়ক মহিদুল মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফণি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মো. আপেল মাহমুদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় ৩ হাজার ৬৫০ জন কৃষক সরিষা, ২০০ জন চিনাবাদাম এবং ১৫০ জন মসুর চাষের জন্য বীজ ও সার পাচ্ছেন। এর মধ্যে প্রত্যেক সরিষা চাষিকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। চিনা বাদাম চাষিদের দেওয়া হচ্ছে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। অন্যদিকে প্রত্যেক মসুর চাষি পাচ্ছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream