রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঢাকাস্থ উত্তর বরুড়া সমিতির সংবর্ধনা, সম্মাননা ও আর্থিক অনুদান বিতরণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকাস্থ উত্তর বরুড়া সমিতির সংবর্ধনা, সম্মাননা ও আর্থিক অনুদান বিতরণ

ঢাকাস্থ উত্তর বরুড়া সমিতির উদ্যোগে সংবর্ধনা, সম্মাননা ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের পঞ্চম তলার সোশ্যাল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তর বরুড়া সমিতির সাধারণ সম্পাদক এ.বি.এম. শাহ আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ শাহ আলম, প্রকৌশলী আবদুল কাদের, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ ইকবাল হোসেন, একেএইচ গ্রুপের পরিচালক ও বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহসভাপতি মোঃ আনিসুর রহমান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল হাসেম, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ এবং বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম।

উত্তর বরুড়া সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবায়েদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহসভাপতি মোঃ আমির হোসেন, আজীবন সদস্য মোঃ মিজানুর রহমান, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনি, সমাজসেবক মোঃ আব্দুস সালাম সেলিম,বরুড়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোঃ নাজমুল মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মহিন উদ্দিন সাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তথাপী সাহা প্রাপ্তি এবং রাজামারা গ্রামের কৃতী সন্তান ড্যানিয়েল সারওয়ার ভূঁইয়াসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বরুড়ার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কৃতী ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়। অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এককালীন আর্থিক অনুদানও বিতরণ করা হয়।

এছাড়া বরুড়া উপজেলার বাসিন্দা যারা বিভিন্ন পর্যায়ে কর্মরত রয়েছেন তাদের সম্মাননা স্মারক দেওয়া হয় তারা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম,বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান খন্দকার মোঃ মোরতাজুল করিম বাদরু, ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডঃ মোঃ মাহবুবুর রহমান, শেরপুর জেলা ও দায়রা জজ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল এর বিচারক কেশব রায় চৌধুরী, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ দেলোয়ার হোসেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ কে এম জসিম উদ্দিন, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ ইকবাল হোসেন, মুগদা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আবুল খায়ের, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল হাসেম, গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি, সরকারি কলেজ দর্শন বিভাগের প্রভাষক রেবেকা সুলতানা, সাভারের হেমায়েতপুর এ কে এইস গ্রুপের পরিচালক আনিসুর রহমান, সিঙ্গাপুরে এস এম এ মাস্টার মেরিনার ক্যাপ্টেন মোঃ আক্তারুজ্জামান ভূঁইয়া, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিও(এইচ আর ডি) মোঃ এনামুল হক,ন্যাশনটেক কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান আবু নাসের মানিক, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম, একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ কামরুল হাসান মজুমদার। 

বক্তারা বলেন, এলাকার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, কৃতী ব্যক্তিদের সম্মানিত করা এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম উত্তর বরুড়ার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা আরও সুদৃঢ় করবে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর বরুড়া সমিতির সামাজিক, মানবিক ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ঢাকাস্থ উত্তর বরুড়া সমিতির সংবর্ধনা, সম্মাননা ও আর্থিক অনুদান বিতরণ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream