শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের নতুন আমীর মাওঃ আবুল হোসাইন


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের নতুন আমীর মাওঃ আবুল হোসাইন

আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার নতুন আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল হোসাইন। 

জামায়াতের দ্বি-বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে অনুষ্ঠিত ভোট গ্রহণে তিনি নির্বাচিত হন।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ০২ (দুই) বছর পর পর উপজেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর উপজেলা কমিটির মেয়াদ শেষ হবে। তাই জেলা সংগঠন নতুন উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে গত ৭ নভেম্বর সদস্য (রুকন) সম্মেলনে ভোট গ্রহণ করেন।

সম্মেলনে পুরুষ ও মহিলা রুকন গন ২০২৭-২০২৮ সেশনের জন্য বাকেরগঞ্জ উপজেলার নতুন আমীর নির্বাচনে ভোট প্রদান করেন।

২১ নভেম্বর শনিবার  বাকেরগঞ্জে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বরিশাল জেলা জামায়াতের আমীর ডক্টর এস.এম মাহফুজুর রহমান আমীর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত বাকেরগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন-কে শপথ পড়ান।

সদ্য বিদায়ী উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম ইতিমধ্যে বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মনোনীত হয়েছেন।

 বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা আবুল হোসাইন ইতিপূর্বে বাকেরগঞ্জ পৌর আমীরসহ উপজেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ উপজেলা সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত জীবনে তিনি বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ আহমদিয়া দাখিল মাদ্রাসায় সহ-সুপার পদে নিয়োজিত রয়েছেন।

বিষয় : বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের নতুন আমীর মাওঃ আবুল হোসাইন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের নতুন আমীর মাওঃ আবুল হোসাইন

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার নতুন আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল হোসাইন। 

জামায়াতের দ্বি-বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে অনুষ্ঠিত ভোট গ্রহণে তিনি নির্বাচিত হন।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ০২ (দুই) বছর পর পর উপজেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর উপজেলা কমিটির মেয়াদ শেষ হবে। তাই জেলা সংগঠন নতুন উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে গত ৭ নভেম্বর সদস্য (রুকন) সম্মেলনে ভোট গ্রহণ করেন।

সম্মেলনে পুরুষ ও মহিলা রুকন গন ২০২৭-২০২৮ সেশনের জন্য বাকেরগঞ্জ উপজেলার নতুন আমীর নির্বাচনে ভোট প্রদান করেন।

২১ নভেম্বর শনিবার  বাকেরগঞ্জে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বরিশাল জেলা জামায়াতের আমীর ডক্টর এস.এম মাহফুজুর রহমান আমীর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত বাকেরগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন-কে শপথ পড়ান।

সদ্য বিদায়ী উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম ইতিমধ্যে বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মনোনীত হয়েছেন।

 বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা আবুল হোসাইন ইতিপূর্বে বাকেরগঞ্জ পৌর আমীরসহ উপজেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ উপজেলা সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত জীবনে তিনি বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ আহমদিয়া দাখিল মাদ্রাসায় সহ-সুপার পদে নিয়োজিত রয়েছেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream