বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
(বরিশাল) সংবাদদাতা: "রাখিব চারিপাশ পরিস্কার, করব ডেঙ্গু মশক প্রতিকার" এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হল ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬।এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় বাকেরগঞ্জ পৌরসভা সভা কক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক প্রতিকার নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভিডিওর মাধ্যমে ডেঙ্গু সচেতনা বৃদ্ধিতে ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মুলক বক্তব্য শোনেন উপস্থিত সবাই। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভুমি) অভ্রজিৎ বড়াল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার,সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার ( শাহীন), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক গন।আলোচনা সভা শেষে পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু বিষয়ে গন সচেতনা বাড়ানোর লক্ষে পৌর ভবনের সামনে থেকে একটি র্যালী বের হয়। পরে সকলের অংশ গ্রহনে জে এসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে থানা ব্রিজ হয়ে বন্দরের পুরাতন লঞ্চ ঘাট ও পুলিশ সুপার মার্কেট এলাকা পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, ড্রেন, নালা, রাস্তার পাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য।আসুন, নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখি, জমে থাকা পানি অপসারণ করি এবং সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ গড়ে তুলি।