মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁর পত্নী তলায় রঙ্গিন সাজে সজ্জিত বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নওগাঁর পত্নীতলায় নব----  উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর যুবদলের উদ্যোগে আনন্দ। র‍্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নজিপুর শহরের প্রধান প্রধান সড়ক ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে।

অতঃপর পত্নীতলা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কাদেরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক তিনবারের সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, যুবদল আগামীতে দেশের নেতৃত্ব দেবে। 

ত্যাগী  ও নির্যাতিত নেতাকর্মীদের হাতেই সংগঠনের নেতৃত্ব তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আওয়ামী লীগ, গুপ্ত ও তথাকথিত বট বাহিনীর সকল অপচেষ্টা প্রতিহত করতে যুবদল রাজপথে অগ্রগামী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের  অগ্নিময়ী সভানেত্রী মরিয়ম বেগম শেফা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোকসেদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নেতা রমজান আলী সরদার, সাংগঠনিক সম্পাদক সাদিকুল বাড়ি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিচার্ডসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং মৎস্য পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালিত হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নওগাঁর পত্নী তলায় রঙ্গিন সাজে সজ্জিত বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় নব----  উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর যুবদলের উদ্যোগে আনন্দ। র‍্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নজিপুর শহরের প্রধান প্রধান সড়ক ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে।

অতঃপর পত্নীতলা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কাদেরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক তিনবারের সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, যুবদল আগামীতে দেশের নেতৃত্ব দেবে। 

ত্যাগী  ও নির্যাতিত নেতাকর্মীদের হাতেই সংগঠনের নেতৃত্ব তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আওয়ামী লীগ, গুপ্ত ও তথাকথিত বট বাহিনীর সকল অপচেষ্টা প্রতিহত করতে যুবদল রাজপথে অগ্রগামী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের  অগ্নিময়ী সভানেত্রী মরিয়ম বেগম শেফা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোকসেদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নেতা রমজান আলী সরদার, সাংগঠনিক সম্পাদক সাদিকুল বাড়ি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিচার্ডসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং মৎস্য পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালিত হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream