বিএনপির নাম ভাঙিয়ে কোনো মৌসুমি পাখি দুষ্টুমি বা অপতৎপরতা চালিয়ে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
শনিবার দুপুরে জয়পুরহাট শহরের সদর রোডে জেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা প্রেসক্লাবের সহসভাপতি বিপুল কুমার সরকার, শেখ শাহবুদ্দিন এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
মতবিনিময়কালে ওবায়দুর রহমান চন্দন জয়পুরহাটের বর্তমান উন্নয়ন, সম্ভাবনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।
তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিল বা কোনো ধরনের অপতৎপরতায় লিপ্ত হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। বিএনপির ভাবমূর্তি ও জনআস্থা অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মতামত