মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাসাইল ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে শামসুজ্জামান পনির, দিলেন পাশে থাকার আশ্বাস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিরাজদিখান প্রতিনিধি মো. শামসুজ্জামান পনির। তিনি বাসাইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

‎২০ অক্টোবর বিকেলে তিনি বাসাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

‎পূজামণ্ডপ পরিদর্শনকালে মো. শামসুজ্জামান পনির বলেন, “আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে বাসাইল ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থাকব এবং একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব।”

‎তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখা জরুরি। সবার সহযোগিতা নিয়ে বাসাইল ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাসাইল ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে শামসুজ্জামান পনির, দিলেন পাশে থাকার আশ্বাস

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিরাজদিখান প্রতিনিধি মো. শামসুজ্জামান পনির। তিনি বাসাইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

‎২০ অক্টোবর বিকেলে তিনি বাসাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

‎পূজামণ্ডপ পরিদর্শনকালে মো. শামসুজ্জামান পনির বলেন, “আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে বাসাইল ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থাকব এবং একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব।”

‎তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখা জরুরি। সবার সহযোগিতা নিয়ে বাসাইল ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‎

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream