রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জয়পুরহাটে অনলাইন জুয়া খেলার সময় দুই যুবক গ্রেপ্তার

বাংলা এফএম

জয়পুরহাটে অনলাইন জুয়া খেলার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অনলাইন জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতনশহর গ্রামের তিনমাথা মোড় এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। অভিযানে গতনশহর তিনমাথা মোড়ে পলাশ ভ্যারাইটি স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে অনলাইন জুয়া খেলা অবস্থায় দুই যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার রজাকপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. হৃদয় মিয়া (২২) এবং একই গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে মো. সাফি হোসেন (২৩)। তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, অনলাইন জুয়ার বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবির এসআই (নিরস্ত্র) শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই (নিরস্ত্র) মো. সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজ অংশ নেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, অনলাইন জুয়া আইনে গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের রোববার (৩০ আগস্ট) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।, অনলাইন জুয়া ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ৩০ আগস্ট ২০২৬

জয়পুরহাটে অনলাইন জুয়া খেলার সময় দুই যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream