মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১২ জনকে আটক করা হয়েছে। পরে অপরাধের মাত্রা বিবেচনায় তাঁদের ৫ থেকে ১৫ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে সিরাজদিখান থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক সেবনের অপরাধে বিভিন্ন স্থান থেকে ১২ জনকে আটক করা হয়। পরে অপরাধের মাত্রা বিবেচনায় তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। মাদকবিরোধী এ অভিযান মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ।
মতামত