জেএসপিএস-ইউজিসি বাই লেটারাল রিসার্চ প্রোগ্রামের আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই গবেষক জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।
তারা দুজনই জেএসপিএস প্রকল্পের সদস্য ও গবেষক।
এ সময় গিফু বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্সড স্টাডি ইনস্টিটিউটের ভেটেরিনারি টিচিং হাসপাতালসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করা হয়।
বিষয়গুলো তুলে ধরেন ইনস্টিটিউটের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাসাকি তাকাছু।
ড. মাসাকি তাকাছু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে এম ও ইউ(MoU) ও রিসার্চ কোলাবরেশন এ আগ্রহ প্রকাশ করেন এবং পবিপ্রবি এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের উক্ত ইনস্টিটিউটে ইন্টার্নশিপ এর সুযোগ প্রদানের আশ্বাস ব্যক্ত করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে গবেষকবৃন্দ ড. মাসাকি তাকাছু কে পবিপ্রবি পরিদর্শনের আহ্বান জানান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষা সংক্রান্ত কাজে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় উক্ত অধ্যাপককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মতামত