শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশেরই আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করে না। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে বলেও উল্লেখ করেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাদের সামাজিক নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি ছুটি এক দিন বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ির ব্যবস্থাও করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরাও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করবেন। তাঁর মতে, এটি সব ধর্মের মানুষের প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

বিরোধী দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস, এ অবস্থায় বিরোধী দলের একদফা দাবির কথা বলা হাস্যকর। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে। দেশের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে জনগণের কাছে ভোট চাইবে দলটি। জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দায়িত্ব পালন করবে, আর ভোট না পেলে বিরোধী দলে থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর একান্ত সচিব বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream