শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সংরক্ষিত শূন্য নারী আসন: ১২টা পর্যন্ত বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সংরক্ষিত শূন্য নারী আসন: ১২টা পর্যন্ত বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। বেলা ১২টা পর্যন্ত ২১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।  

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। 

এর আগে, গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিতরণ ও জমার সময়সূচি জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণ করে শনিবার (১৭ অক্টোবর) একই স্থান ও সময়ে তা জমা দিতে হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বিষয় : বিএনপি সংরক্ষিত শূন্য নারী আসন মনোনয়ন ফরম বিক্রি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সংরক্ষিত শূন্য নারী আসন: ১২টা পর্যন্ত বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। বেলা ১২টা পর্যন্ত ২১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।  

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। 

এর আগে, গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিতরণ ও জমার সময়সূচি জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণ করে শনিবার (১৭ অক্টোবর) একই স্থান ও সময়ে তা জমা দিতে হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream