মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে ম্যানেজার স্টল ও ঈশিকা কসমেটিকসকে জরিমানা

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরে ওজন ও পরিমাপ সংক্রান্ত আইন লঙ্ঘন এবং আমদানিকারকের তথ্যবিহীন পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সেন্ট্রাল রোড এবং এম. সাইফুর রহমান রোডের চৌমুহনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ-বিন-জামানের নেতৃত্বে সেন্ট্রাল রোডের ম্যানেজার স্টলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১) ধারার বিধান লঙ্ঘনের দায়ে একই আইনের ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে,এম. সাইফুর রহমান রোডের চৌমুহনা এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে পরিচালিত অভিযানে আমদানিকারকের তথ্যবিহীন পণ্য বিক্রির দায়ে ঈশিকা কসমেটিকসকে একই আইনের ৪১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুটি অভিযানে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ঊর্ধ্বতন পরীক্ষক মইনউদ্দীন এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে,ব্যবসা-বাণিজ্যে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে ম্যানেজার স্টল ও ঈশিকা কসমেটিকসকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজার শহরে ওজন ও পরিমাপ সংক্রান্ত আইন লঙ্ঘন এবং আমদানিকারকের তথ্যবিহীন পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সেন্ট্রাল রোড এবং এম. সাইফুর রহমান রোডের চৌমুহনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ-বিন-জামানের নেতৃত্বে সেন্ট্রাল রোডের ম্যানেজার স্টলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১) ধারার বিধান লঙ্ঘনের দায়ে একই আইনের ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে,এম. সাইফুর রহমান রোডের চৌমুহনা এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে পরিচালিত অভিযানে আমদানিকারকের তথ্যবিহীন পণ্য বিক্রির দায়ে ঈশিকা কসমেটিকসকে একই আইনের ৪১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুটি অভিযানে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ঊর্ধ্বতন পরীক্ষক মইনউদ্দীন এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে,ব্যবসা-বাণিজ্যে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream