মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চোটের ধাক্কায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে বড় বাধা পিএসজির

টানা তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে শিরোপা জয়ের এই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের চোট। মাত্র এক মাসের ব্যবধানে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার খিচা কাভারাতসখেলিয়া ও দেজিরে দুয়ে গুরুতর হাঁটুর চোটে মাঠের বাইরে চলে গেছেন। এতে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে ফরাসি ক্লাবটি।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে লুইস এনরিকের দল। লিগ পর্বে টানা চার ম্যাচে জিতে ৩৬ দলের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে পিএসজি।

তবে গত মাসে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পান জর্জিয়ান তারকা কাভারাতসখেলিয়া। তার হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় দেজিরে দুয়েও চোটে পড়ায় পিএসজির শিরোপা ধরে রাখার স্বপ্ন এখন বড় পরীক্ষার মুখে।

এরপর শনিবার লিগ আঁ-তে নিসের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে একই চোটে পড়েন ফরাসি ফরোয়ার্ড দেজিরে দুয়ে। তাঁর ডান হাঁটুর এসিএল ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার প্রয়োজন। ফলে চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না ২১ বছর বয়সী এই ফুটবলারের।

পিএসজির আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় দুয়ে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ফর্মে ছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। অন্যদিকে, গত মৌসুমের নকআউট পর্বের সেরা খেলোয়াড় ছিলেন কাভারাতসখেলিয়া। এবারের ব্যালন ডি'অরেও ষষ্ঠ স্থান অর্জন করেন তিনি।

দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী কোচ লুইস এনরিকে। দুয়ের প্রসঙ্গে তিনি বলেন, 'সে দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমি চিন্তিত নই।'

তবে আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ অস্ত্রকে হারানোর পর বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবতে হচ্ছে স্প্যানিশ এই কোচকে। জানুয়ারির দলবদলে নতুন কাউকে দলে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

এনরিকে বলেন, 'দলবদলের বাজারে আমরা সবসময়ই সম্ভাবনার দ্বার খোলা রাখি। তবে তা কেবল আমাদের খেলোয়াড়রা চোটে পড়েছে বলেই নয়। আমাদের এমন খেলোয়াড় আছে, যারা দলে এসে ভূমিকা রাখতে পারে। আমরা দলগতভাবেই এই পরিস্থিতি কাটিয়ে উঠব।'

এদিকে দুই তারকার অনুপস্থিতিতে উসমান দেম্বেলের ওপর দায়িত্ব আরও বাড়বে। চোটের কারণে নিয়মিত ফিটনেস ধরে রাখাও তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে পিএসজির এই পরিস্থিতিকে শিরোপা জয়ের সুযোগ হিসেবে দেখছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও গতবারের রানার্সআপ আর্সেনালের মতো প্রতিদ্বন্দ্বীরা।

বিষয় : পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চোটের ধাক্কায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে বড় বাধা পিএসজির

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream