সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আইএলটি-টোয়েন্টির প্রথম ম্যাচেই বড় ধাক্কা, মুস্তাফিজের দুবাইয়ের হার

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি দুবাই ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে দলটি। ম্যাচে বল হাতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৭ রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পাননি।

রোববার (২২ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবুধাবি নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করায় তারা।

জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দুবাই ক্যাপিটালস। ব্যাটারদের ব্যর্থতায় ১৭ দশমিক ৫ ওভারেই মাত্র ১১২ রানে গুটিয়ে যায় দলটি। ফলে ৫৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবুধাবি।

আবুধাবির ইনিংসের শুরুটা ছিল বেশ আত্মবিশ্বাসী। প্রথম ১২ ওভারে কোনো উইকেট না হারিয়েই ১০৮ রান তুলে নেয় তারা। তবে শেষ দিকে দুবাইয়ের বোলাররা ঘুরে দাঁড়ালে চিত্র বদলে যায়। শেষ আট ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান যোগ করতে সক্ষম হয় আবুধাবি।

এদিকে কবজিতে চোট নিয়েও দলের হয়ে বোলিং চালিয়ে যান মুস্তাফিজুর রহমান। ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে প্রথম বলেই ক্যাচ মিসের ঘটনা প্রত্যক্ষ করেন তিনি।

নিজের প্রথম ওভারে ৮ রান খরচ করেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তবে পাওয়ার প্লেতে করা দ্বিতীয় ওভারে বেশ খরুচে ছিলেন তিনি। ওই ওভারে ১৬ রান দেন মুস্তাফিজ। আন্দ্রে ফ্লেচার ও ফিন অ্যালেনের ব্যাট থেকে আসে দুটি চার ও একটি ছক্কা।

সব মিলিয়ে ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ। অন্যদিকে ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে আসরের শুরুতেই বড় হারের মুখ দেখতে হয় দুবাই ক্যাপিটালসকে।

তবে পরের স্পেলে নিয়ন্ত্রিত বোলিং করেন বাঁহাতি এই পেসার। ১৭তম ওভারে একটি ওয়াইডসহ মাত্র ৩ রান দেন তিনি। পরের ওভারে দুশমান্থা চামিরার বলে জেসন হোল্ডারের ক্যাচও নেন মুস্তাফিজ।

নিজের শেষ ওভারে রাসেলকে ছক্কা হজম করলেও শেষ বলে দারুণ এক ইয়র্কারে তার স্টাম্প ভেঙে দেন মুস্তাফিজ। কিন্তু আগের বলে নো-বল হওয়ায় সেটি ছিল ফ্রি হিট। ফলে উইকেটের দেখা পাননি তিনি।

আবুধাবির হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ফিন অ্যালেন। ৩৮ বলে ৭৪ রান করেন এই কিউই ব্যাটার। আন্দ্রে ফ্লেচার করেন ৪৯ বলে ৫৫ রান। অ্যালেন ও ফ্লেচারের ৭৬ বলে ১১৯ রানের উদ্বোধনী জুটিই বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।

বল হাতে দুবাইয়ের হয়ে দুশমান্থা চামিরা ও নুর আহমাদ দুটি করে উইকেট নেন। শেষদিকে কারিম জানাত মাত্র ৮ রান দিয়ে তুলে নেন গুলবাদিন নাইব ও আন্দ্রে রাসেলের উইকেট।

বিষয় : আইএলটি-টোয়েন্টি মুস্তাফিজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আইএলটি-টোয়েন্টির প্রথম ম্যাচেই বড় ধাক্কা, মুস্তাফিজের দুবাইয়ের হার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream