মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার খেলা

জোহানেসবার্গে বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলা। আকাশ মেঘে ঢেকে থাকায় উইকেটও কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হতে দেরি হতে পারে। এর আগে ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে বাংলাদেশের করা ৪০০ রান থেকে এখনো ১৪ রান পিছিয়ে রয়েছে তারা।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগে শেষ ১৫ মিনিটে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচে কিছুটা নিয়ন্ত্রণ ফিরিয়েছে বাংলাদেশ। ৪৯ রানে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের কাফ মাসলে চোট পেয়ে মাঠ ছাড়েন। এদিকে নিজের অর্ধশতক পূর্ণ করেছেন রায়ান রিকলটন। কনুইয়ে তীব্র ব্যথা নিয়েও মাঠে লড়াই চালিয়ে যান হাসান মাহমুদ। এর মধ্যে নিজের চতুর্থ উইকেটও তুলে নেন তিনি।

দিনের শুরুতে রিকলটন কয়েকটি বাউন্ডারি মেরে দলের রান বাড়ান। সকালের সেশনের তৃতীয় ওভারে কনুইয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন হাসান মাহমুদ। পরে রিকলটনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার রান ৩০০ ছাড়ায়। অন্যদিকে, মোমিনুল হকের বলে দারুণ শট খেললেও পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করেন বাভুমা।

অভিষিক্ত মাহফিজুল ইসলাম ৩০ রানে থাকা রিকলটনের একটি ক্যাচ হাতছাড়া করেন; এর আগে শূন্য রানে থাকা অবস্থায় লিটন দাসও তার ক্যাচ ফেলে দিয়েছিলেন। ৮৪তম ওভারে, ১০৫ বলে ৪৯ রান করা অবস্থায় বাভুমা চোট পেয়ে মাঠ ছাড়েন। এই সুযোগ কাজে লাগিয়ে পরের ওভারেই উইয়ান মুল্ডারকে শূন্য রানে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। মুল্ডার শর্ট ও ওয়াইড ডেলিভারিতে শট খেলতে গিয়ে বল ব্যাটের নিচের অংশে লাগিয়ে বসেন, যা সরাসরি লিটনের গ্লাভসে জমা পড়ে। এরপর মার্কো ইয়ানসেনও শরীরের কাছাকাছি আসা একটি বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন।

কনুইয়ের চোট কাটিয়ে ডান হাতে ব্যান্ডেজ জড়িয়ে মাঠে ফিরে আসেন হাসান মাহমুদ। তার বলেই সাইমন হারমার ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন। এটি ছিল লিটনের টানা তৃতীয় ক্যাচ। মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকা এখনো ১৪ রানে পিছিয়ে আছে।

বিষয় : বৃষ্টি জোহানেসবার্গ টেস্ট খেলা বন্ধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার খেলা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

জোহানেসবার্গে বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলা। আকাশ মেঘে ঢেকে থাকায় উইকেটও কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হতে দেরি হতে পারে। এর আগে ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে বাংলাদেশের করা ৪০০ রান থেকে এখনো ১৪ রান পিছিয়ে রয়েছে তারা।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগে শেষ ১৫ মিনিটে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচে কিছুটা নিয়ন্ত্রণ ফিরিয়েছে বাংলাদেশ। ৪৯ রানে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের কাফ মাসলে চোট পেয়ে মাঠ ছাড়েন। এদিকে নিজের অর্ধশতক পূর্ণ করেছেন রায়ান রিকলটন। কনুইয়ে তীব্র ব্যথা নিয়েও মাঠে লড়াই চালিয়ে যান হাসান মাহমুদ। এর মধ্যে নিজের চতুর্থ উইকেটও তুলে নেন তিনি।

দিনের শুরুতে রিকলটন কয়েকটি বাউন্ডারি মেরে দলের রান বাড়ান। সকালের সেশনের তৃতীয় ওভারে কনুইয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন হাসান মাহমুদ। পরে রিকলটনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার রান ৩০০ ছাড়ায়। অন্যদিকে, মোমিনুল হকের বলে দারুণ শট খেললেও পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করেন বাভুমা।

অভিষিক্ত মাহফিজুল ইসলাম ৩০ রানে থাকা রিকলটনের একটি ক্যাচ হাতছাড়া করেন; এর আগে শূন্য রানে থাকা অবস্থায় লিটন দাসও তার ক্যাচ ফেলে দিয়েছিলেন। ৮৪তম ওভারে, ১০৫ বলে ৪৯ রান করা অবস্থায় বাভুমা চোট পেয়ে মাঠ ছাড়েন। এই সুযোগ কাজে লাগিয়ে পরের ওভারেই উইয়ান মুল্ডারকে শূন্য রানে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। মুল্ডার শর্ট ও ওয়াইড ডেলিভারিতে শট খেলতে গিয়ে বল ব্যাটের নিচের অংশে লাগিয়ে বসেন, যা সরাসরি লিটনের গ্লাভসে জমা পড়ে। এরপর মার্কো ইয়ানসেনও শরীরের কাছাকাছি আসা একটি বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন।

কনুইয়ের চোট কাটিয়ে ডান হাতে ব্যান্ডেজ জড়িয়ে মাঠে ফিরে আসেন হাসান মাহমুদ। তার বলেই সাইমন হারমার ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন। এটি ছিল লিটনের টানা তৃতীয় ক্যাচ। মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকা এখনো ১৪ রানে পিছিয়ে আছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream