সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ক্রিকেটের ধারাভাষ্য ও খবর প্রচারেও নিষেধাজ্ঞা তালেবানের

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে রেডিওতে ক্রিকেটসংক্রান্ত খবর প্রচার নিষিদ্ধ করেছে। মাঠে ক্রিকেট খেলা চললেও রেডিওতে এ খেলার কোনো খবর বা অনুষ্ঠান প্রচার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কান্দাহারের দুটি রেডিও স্টেশনের কর্মকর্তা এবং প্রাদেশিক প্রশাসনের একটি সূত্রও নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, কান্দাহারের প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে রেডিও স্টেশনগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য, খেলার খবর কিংবা কোনো দলের জয়ের সংবাদও প্রচার করা যাবে না।

নাম প্রকাশ না করার শর্তে তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ক্রিকেট নিয়ে কোনো সংবাদ বা অনুষ্ঠান প্রচার করা যাবে না। এমনকি কোনো দল জিতলে সেই খবরও প্রচার করা নিষিদ্ধ।

কান্দাহারের একটি রেডিও স্টেশনের প্রধান জানান, তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন করে তাদের এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। একই নির্দেশ পেয়েছে অন্য একটি রেডিও স্টেশনও।

নিরাপত্তার কারণে রেডিও কর্মকর্তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। উল্লেখ্য, কান্দাহারেই তালেবান সরকারের সর্বোচ্চ নেতার বাসস্থান। এ বিষয়ে মন্তব্য জানতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : আফগানিস্তান ক্রিকেট তালেবান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ক্রিকেটের ধারাভাষ্য ও খবর প্রচারেও নিষেধাজ্ঞা তালেবানের

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে রেডিওতে ক্রিকেটসংক্রান্ত খবর প্রচার নিষিদ্ধ করেছে। মাঠে ক্রিকেট খেলা চললেও রেডিওতে এ খেলার কোনো খবর বা অনুষ্ঠান প্রচার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কান্দাহারের দুটি রেডিও স্টেশনের কর্মকর্তা এবং প্রাদেশিক প্রশাসনের একটি সূত্রও নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, কান্দাহারের প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে রেডিও স্টেশনগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য, খেলার খবর কিংবা কোনো দলের জয়ের সংবাদও প্রচার করা যাবে না।

নাম প্রকাশ না করার শর্তে তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ক্রিকেট নিয়ে কোনো সংবাদ বা অনুষ্ঠান প্রচার করা যাবে না। এমনকি কোনো দল জিতলে সেই খবরও প্রচার করা নিষিদ্ধ।

কান্দাহারের একটি রেডিও স্টেশনের প্রধান জানান, তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন করে তাদের এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। একই নির্দেশ পেয়েছে অন্য একটি রেডিও স্টেশনও।

নিরাপত্তার কারণে রেডিও কর্মকর্তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। উল্লেখ্য, কান্দাহারেই তালেবান সরকারের সর্বোচ্চ নেতার বাসস্থান। এ বিষয়ে মন্তব্য জানতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream