সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ

নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগে

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত ও হামলার শিকার হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অভিযুক্ত ডিলার লিয়াকত আলী সরদার টিটোর খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ বাতিল এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

রোববার ১৫ নভেম্বর সকাল ১১টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনে উপজেলা রিপোর্টার্স ক্লাবের  আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিউল মঞ্জুর ফরিদ,নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আইয়ুব মুন্সী।

এ ছাড়া নগরকান্দা প্রেসক্লাব ও নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

সাংবাদিকদের অভিযোগ, গত ১০ নভেম্বর উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমে ওজনে কম দেওয়ার অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া ও সাংবাদিক নজরুল শেখ। এ সময় ডিলার লিয়াকত আলী সরদার টিটোর পক্ষ থেকে তাঁদের লাঞ্ছিত ও হামলার শিকার হতে হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। খাদ্যবান্ধব কর্মসূচির মতো জনকল্যাণমূলক কার্যক্রমে অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হয়রানি ও হামলার শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত ডিলারের ডিলারশিপ বাতিল এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream