সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের জেরে ১৭ কারখানা বন্ধ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের জেরে ১৭ কারখানা বন্ধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের জেরে ১৭ কারখানা বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সরাতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৭টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরও দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হন। পরে তারা বিক্ষোভ শুরু করে কোনাবাড়ী–কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানান।এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ত্রিমুখী পদক্ষেপে প্রায় এক ঘণ্টা পর সকাল নয়টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল–২–এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

গাজীপুর বিজিবি–৬৩ ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, শিল্পাঞ্চলের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্পাঞ্চল এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ছয় প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের জেরে ১৭ কারখানা বন্ধ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream