কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম শফি (৩০) নামে এক ব্যক্তিকে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক গ্রামের মো: বয়তুল আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাকিরপশার ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম শফিকে গ্রেপ্তার করা হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত রাজারহাট গড়তে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মতামত