সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন আটক


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন আটক
যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন আটক

যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ধলগা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন।

অভিযান সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করেন এসআরবি-৬-এর সদস্যরা। আটক প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-গ-১৫-৪৬৮৫।

আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুর জেলার মধুখালী থানার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন আটক

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ধলগা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন।

অভিযান সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করেন এসআরবি-৬-এর সদস্যরা। আটক প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-গ-১৫-৪৬৮৫।

আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুর জেলার মধুখালী থানার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream