রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি পিংকি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ পিংকি আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এসআরবি জানিয়েছে উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার গোয়ালন্দ বাজারসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিংকি আক্তারকে ১০৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করেন। আটককৃত মাদক কারবারি উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত পিংকি আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীর গোয়ালন্দ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার নারী মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : মাদক কারবারি পিংকি গ্রেপ্তার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি পিংকি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ পিংকি আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এসআরবি জানিয়েছে উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার গোয়ালন্দ বাজারসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিংকি আক্তারকে ১০৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করেন। আটককৃত মাদক কারবারি উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত পিংকি আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীর গোয়ালন্দ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার নারী মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream