রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মনোহরদীর দৌলতপুরে স্বাস্থ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন বকুল এমপির দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীর মনোহরদীতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। রবিবার (১৫  নভেম্বর) বাদ মাগরিব উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপির  সভাপতি মো.ফারুক আকন্দের উদ্যোগে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে অসুস্থ অন্য ব্যক্তিদের সুস্থতার জন্যও মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী,স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তিনি সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া পরিচালনা করেন দৌলতপুর রথখোলা কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ মাসুদ। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মনোহরদীর দৌলতপুরে স্বাস্থ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন বকুল এমপির দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীর মনোহরদীতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। রবিবার (১৫  নভেম্বর) বাদ মাগরিব উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপির  সভাপতি মো.ফারুক আকন্দের উদ্যোগে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে অসুস্থ অন্য ব্যক্তিদের সুস্থতার জন্যও মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী,স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তিনি সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া পরিচালনা করেন দৌলতপুর রথখোলা কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ মাসুদ। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream