রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি,জরিমানা দুই দোকানে

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকায় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দুটি দোকানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি ও সিরাজুম মুনিরা হোসাইনী।

অভিযানকালে একটি দোকানে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি এবং দোকানে সিগারেটের বিজ্ঞাপনসংবলিত ব্যানার প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। পরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫ ও ৬খ ধারা লঙ্ঘনের দায়ে দুটি দোকানকে পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আইনের ৫ ধারায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে,৬খ ধারায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ নির্ধারিত স্থানের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ রয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের তামাক নিয়ন্ত্রণ আইন মেনে ব্যবসা পরিচালনা, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা,তামাকের ব্যবহার নিরুৎসাহিত করা এবং তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি,জরিমানা দুই দোকানে

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকায় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দুটি দোকানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি ও সিরাজুম মুনিরা হোসাইনী।

অভিযানকালে একটি দোকানে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি এবং দোকানে সিগারেটের বিজ্ঞাপনসংবলিত ব্যানার প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। পরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫ ও ৬খ ধারা লঙ্ঘনের দায়ে দুটি দোকানকে পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আইনের ৫ ধারায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে,৬খ ধারায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ নির্ধারিত স্থানের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ রয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের তামাক নিয়ন্ত্রণ আইন মেনে ব্যবসা পরিচালনা, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা,তামাকের ব্যবহার নিরুৎসাহিত করা এবং তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream