রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) চাঁদপুর শহরের আদালতপাড়া রোড ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কিট সংরক্ষণ এবং ডায়াগনস্টিক পরীক্ষায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায়ের দায়ে কিউরেক্স ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে সাইফুল ভাইয়ের দোকানকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বার্গার বান বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে লেভেল ক্যাফেকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধভাবে পণ্য মজুদ না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোক্তাদের সচেতন করতে বিভিন্ন প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়িক অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream