রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কালাইয়ে সরকারি পাঠ্য বই কেজি দরে বিক্রির অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ

জয়পুরহাটের কালাইয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই ভাঙারি দোকানে কেজি দরে বিক্রির অভিযোগের ঘটনায় প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনকে শোকজ  করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

উপজেলার মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যবই ভাঙারি দোকানে বিক্রির অভিযোগ ওঠার পর এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়িহাটের একটি ভাঙারি দোকানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যবই পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, এসব বই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনের নির্দেশে ২০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন বলেন, তাঁরা কোনো বোর্ড বই বিক্রি করেননি এবং এ বিষয়ে তিনি কিছু জানেন না।

তবে ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এম এ করিম সাংবাদিকদের কাছে বই বিক্রির বিষয়টি স্বীকার করে  দাবি করেন, বিদ্যালয়ে ব্যবহারের জন্য গাবলা কেনার উদ্দেশ্যে বইগুলো বিক্রি করা হয়েছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর)  সরকারি বোর্ড বই কেজি দরে বিক্রি,  সরকারি বোর্ড বই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন  শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে ওই দিনই কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেন।

তিন সদস্যের তদন্ত কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার

মোঃ দেলোয়ার হোসেন  , সদস্য হিসেবে আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনছুর রহমান এবং উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার মোর্শেদা আখতার বানু। 

তদন্ত কমিটির আহবায়ক উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন আজকে জমা দেওয়া হবে।

এদিকে, এ ঘটনার বিষয়ে কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনসুর রহমান বলেন, বই বিক্রির ঘটনায় মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট আজ রবিবার জমা দেয়া হবে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, বিষয়টি জানার পর ৩ সদস্যের কমিটি গঠন করে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। তদন্তে সরকারি বোর্ড বই বিক্রির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কালাইয়ে সরকারি পাঠ্য বই কেজি দরে বিক্রির অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream