রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁয় নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেফতার, রয়েছে ৫টি গ্রেফতারি পরোয়ানা

নওগাঁ সদরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সাংগঠনিক অস্তিত্ব নতুনভাবে সৃষ্টির অপচেষ্টার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে দলটির এক সক্রিয় নেতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশ সুপারের দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. মোশাররফ হোসেন শান্ত (৩৮)। তিনি নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মো. আক্কাস সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মোশাররফ হোসেন শান্তর বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের হওয়া বিভিন্ন অভিযোগে ৫টি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) পেন্ডিং রয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে আইনের আওতায় আনা হয়েছে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা বা অবৈধ রাজনৈতিক তৎপরতা রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেফতার, রয়েছে ৫টি গ্রেফতারি পরোয়ানা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁ সদরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সাংগঠনিক অস্তিত্ব নতুনভাবে সৃষ্টির অপচেষ্টার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে দলটির এক সক্রিয় নেতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশ সুপারের দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. মোশাররফ হোসেন শান্ত (৩৮)। তিনি নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মো. আক্কাস সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মোশাররফ হোসেন শান্তর বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের হওয়া বিভিন্ন অভিযোগে ৫টি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) পেন্ডিং রয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে আইনের আওতায় আনা হয়েছে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা বা অবৈধ রাজনৈতিক তৎপরতা রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream