রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কাজে আসছেনা রেলওয়ের ৩৫৮ কোটি টাকার পণ্যবাহী লাগেজভ্যান, যাত্রী পরিবহনের উদ্যোগ

স্বল্প খরচে কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত করা হয় লাগেজ ভ্যান। কিন্তু কৃষক ও ব্যবসায়ীদের কাছ আশানুরূপ সাড়া না মেলায় সেগুলো রেলওয়ের কোনো কাজে আসছে না। রেলের হিসাব অনুযায়ী এসব লাগেজ ভ্যানের মাত্র ৫ শতাংশ ব্যবহৃত হচ্ছে। ফলে এগুলো  রেলের গলার কাঁটায় পরিনত হয়েছে। অবশেষে এই লাগেজ ভ্যানগুলোকে যাত্রীবাহী কোচে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

​সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন  মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল ইসলাম তার প্রতিমন্ত্রী হাবিবুর রাশিদ ও রেলসচিব মো. ফাহিমুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন। এ সময় লাগেজ ভ্যানগুলো যাত্রী পরিবহনে কোচে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

রেলওয়ের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, বিগত আওয়ামীলীগ সরকার কম সময়ে স্বল্প খরচে  কৃষিসহ নানান পণ্য পরিবহনের জন্য রেলওয়েতে লাগেজভ্যান কেনার জন্য চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০২০ সালের ৩১ আগস্ট ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকার চুক্তি করে। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে 'বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন (রোলিং স্টক সংগ্রহ)' প্রকল্পের আওতায় চীন থেকে আমদানি করা হয় ১২৫টি লাগেজ ভ্যান। এর মধ্যে ৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ।  

এসব লাগেজ ভ্যান রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বহরে যুক্ত করা হয়। ৮ থেকে ৯ টন ধারণ ক্ষমতাসম্পন্ন প্রতিটি ব্রডগেজ লাগেজ ভ্যানের দাম পড়ে ৩ কোটি ৫ লাখ এবং প্রতিটি মিটারগেজ লাগেজ ভ্যানের দাম ধরা হয় ২ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে রয়েছে ২৮টি ফ্রিজিং লাগেজ। এর আগে পুরোনো লাগেজ ভ্যান ছিল ৫০টি, যার ১৮টি সচল ছিল।

সূত্রটি আরও জানায়, নতুন এসব লাগেজ ভ্যান যুক্ত হওয়ার আগে গড়ে মাসে পার্সেল পরিবহনে রেলের আয় হতো ৭২ লাখ টাকা। লাগেজ ভ্যানগুলো যুক্ত হওয়ার পর তা বেড়ে দাঁড়ায় ৭৭ লাখ টাকায়। অর্থাৎ রেলওয়ে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় করে গড়ে প্রতি মাসে আয় করছে মাত্র ৭ লাখ টাকা। তিন বছর আগে ট্রেনগুলোতে লাগেজ ভ্যান যুক্ত করা হলেও কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। এতে বিপুল অর্থ ব্যয়ে কেনা এসব লাগেজ ভ্যান থেকে কোনো রাজস্ব পাচ্ছে না সরকার।

লাগেজ ভ্যানগুলো অব্যবহৃত পড়ে থাকার কারণ খতিয়ে দেখতে গত বছরের ৫ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ে একটি সভা হয়। সভার কার্যপত্র অনুযায়ী, রেলওয়ের ১২৫টি লাগেজ ভ্যানের মাত্র ৫ শতাংশ ব্যবহার করা হচ্ছে। বাকি ৯৫ শতাংশ অব্যবহৃত থাকছে। ফলে বিভিন্ন ট্রেনে যুক্ত যেসব লাগেজ ভ্যান কাজে আসছে না, সেগুলোকে যাত্রীবাহী কোচে রূপান্তরের চিন্তাভাবনা চলছে। কোচে রূপান্তরের পর সেগুলো কমিউটার, মেইল ও লোকাল ট্রেনে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রস্তাবও দেওয়া হয়েছে।

রেলওয়ে শ্রমিক ইউনিয়ন কারখানা শাখার সাবেক সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান ​রেলওয়ে কর্তৃপক্ষের এই সময়োপযোগী ও উদ্ভাবনী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যাত্রীবাহী কোচের তীব্র সংকট রয়েছে। এক্ষেত্রে অলস পড়ে থাকা লাগেজ ভ্যানকে কম খরচে এবং নিজস্ব জনবল দিয়ে যাত্রীবাহী আধুনিক লোকাল কোচে রূপান্তর সেই সংকট দূর হবে। কোচগুলোতে বহু যাত্রী নিরাপদে ও স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবেন।  এতে  যাত্রীসেবার মান বাড়ার পাশাপাশি রাজস্ব আয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে সৈয়দপুর রেলওয়ে কারখানার এক প্রকৌশলী বলেন, কারখানায় দেশীয় প্রযুক্তিতে সেগুলো যাত্রীবাহী কোচে রুপান্তর করা সম্ভব। তবে কারখানায় বর্তমানে যন্ত্রাংশের তীব্র সংকট। এর জন্য অধিকাংশ যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হবে। তাই লাগেজভ্যানগুলো যাত্রী পরিবহনের জন্য কোচে রুপান্তর করাটা অত্যন্ত ব্যায়বহুল যা হবে আরেকটি আত্মঘাতী সিদ্ধান্ত ।

​সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, গত ১৮  অক্টোবর রেলমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানা পরিদর্শনে আসেন। এ সময় লাগেজ ভ্যানগুলো যাত্রী পরিবহনে ব্যবহারের প্রস্তাব উপস্থাপন করা হয়। কীভাবে বগিগুলো রূপান্তর করা যেতে পারে, তাও দেখানো হয়েছে।  রেলওয়ে নিজস্ব ব্যবস্থাপনায় কাজটি করবে, নাকি বাইরের কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে, এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কাজে আসছেনা রেলওয়ের ৩৫৮ কোটি টাকার পণ্যবাহী লাগেজভ্যান, যাত্রী পরিবহনের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream