রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ষাটোর্ধ অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধার নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে পাঁচবিবি রেলস্টেশনের পাশে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও রেলওয়ে সূত্রে জানাযায়, সকাল ৯ টা ১০ মিনিটের দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা ট্রেনের সামনে গিয়ে হাত উঠিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। এসময় ট্রেনের নিচে কাটা পড়েন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান। এ সময় ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকার লোকজন সেখানে ভিড় করেন।

পাঁচবিবি রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার মিজানুর ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, এঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ দেখে বিষয়টি রেলওয়ে পুলিশ (জিআরপি) কে অবগত করা হয়েছে। তবে এখন পর্যন্ত বৃদ্ধার নাম পরিচয় পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ষাটোর্ধ অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধার নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে পাঁচবিবি রেলস্টেশনের পাশে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও রেলওয়ে সূত্রে জানাযায়, সকাল ৯ টা ১০ মিনিটের দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা ট্রেনের সামনে গিয়ে হাত উঠিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। এসময় ট্রেনের নিচে কাটা পড়েন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান। এ সময় ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকার লোকজন সেখানে ভিড় করেন।

পাঁচবিবি রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার মিজানুর ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, এঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ দেখে বিষয়টি রেলওয়ে পুলিশ (জিআরপি) কে অবগত করা হয়েছে। তবে এখন পর্যন্ত বৃদ্ধার নাম পরিচয় পাওয়া যায়নি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream