রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

আজ রবিবার লালমনিরহাটে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের চলমান সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট: আমাদের অঙ্গীকার’-এর অংশ হিসেবে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও ‘আলোকিত লালমনিরহাট’-এর প্রবক্তা জনাব আসাদুল হাবিব দুলু, এমপির নেতৃত্বে র‍্যালিটি শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হয়। র‍্যালিটি লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুলাঘাট হয়ে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।

সাইকেল র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক জনাব মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর হাজারো স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন’, ‘যৌতুককে না বলুন’ এবং ‘জুয়াকে না বলুন’—এই স্লোগানগুলোর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের মূল বার্তা পৌঁছে দেন।

উল্লেখ্য আগামী ১৯ অক্টোবর লালমনিরহাট সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। তিনি এই সামাজিক আন্দোলন সরেজমিনে পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

আজ রবিবার লালমনিরহাটে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের চলমান সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট: আমাদের অঙ্গীকার’-এর অংশ হিসেবে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও ‘আলোকিত লালমনিরহাট’-এর প্রবক্তা জনাব আসাদুল হাবিব দুলু, এমপির নেতৃত্বে র‍্যালিটি শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হয়। র‍্যালিটি লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুলাঘাট হয়ে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।

সাইকেল র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক জনাব মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর হাজারো স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন’, ‘যৌতুককে না বলুন’ এবং ‘জুয়াকে না বলুন’—এই স্লোগানগুলোর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের মূল বার্তা পৌঁছে দেন।

উল্লেখ্য আগামী ১৯ অক্টোবর লালমনিরহাট সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। তিনি এই সামাজিক আন্দোলন সরেজমিনে পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream